Kolkata High Court

Kolkata High Court: সারদার টাকা ফেরত পাবেন আমানতকারী! একাধিক নির্দেশ কলকাতা হাইকোর্টের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ২৯ জুন: অবশেষে সুদীপ্ত সেন-এর সারদা অর্থলগ্নি সংস্থা নিয়ে বড় সিদ্ধান্ত নিল কলকাতা হাইকোর্ট। এই সংস্থার (চিটফান্ড সংস্থার) আমানতকারীদের টাকা ফেরানোর বিষয়ে সোমবার একাধিক নির্দেশ দেওয়া হয়েছে উচ্চ আদালতের তরফে। এই সম্পর্কিত একাধিক মামলায় রাজ্য সরকারের পাশাপাশি সেবি, CBI এবং ইডির মত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকেও টাকা ফেরানোর বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। কলকাতা হাইকোর্টের বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় ও বিচারপতি শুভেন্দু সামন্তের ডিভিশন বেঞ্চের তরফে এই নির্দেশ দেওয়া হয়।

সুদীপ্ত সেন (ফাইল ফটো) :

প্রসঙ্গত, সারদা মামলার আইনজীবী শুভাশিস চক্রবর্তীরা এদিন আবেদন জানান যে, সুপ্রিম কোর্টের নির্দেশে সারদা মামলায় তদন্ত শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। যদিও, পরে সেই তদন্তে সামিল হয় সেবি ও ইডি (ED)-ও। উল্লেখ্য যে, এর আগে রাজ্যের তদন্তের সময় বেশ কিছু সম্পত্তি উদ্ধার হয়েছিল। কিন্তু, আমানতকারীদের টাকা ফেরতের কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ করেন আইনজীবীরা। এদিকে, সেই আবেদনের ভিত্তিতেই সোমবার এই বড় সিদ্ধান্ত নেয় হাইকোর্ট। এই প্রসঙ্গে, শুভাশিসবাবু জানিয়েছেন, বর্তমানে সারদা মামলায় উদ্ধার হওয়া প্রায় ১৪০ কোটি টাকা রাজ্য সরকারের হাতে রয়েছে। পাশাপাশি, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির হাতে থাকা প্রায় ১,২০০ থেকে ১,৩০০ কোটি টাকা রয়েছে। এমতাবস্থায়, প্রায় ১,৫০০ কোটি টাকা আমানতকারীরা ফেরত পেতে পারেন।

কি নির্দেশ দেওয়া হয়েছে: জানা গিয়েছে, আদালতের নির্দেশ অনুযায়ী এবার রাজ্যের পাশাপাশি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে এখনও পর্যন্ত বিক্রি হওয়া সারদার সম্পত্তির অর্থ দ্রুত প্রাক্তন বিচারপতি এস. পি তালুকদারের নেতৃত্বাধীন এক সদস্য কমিটির কাছে জমা করতে হবে। শুধু তাই নয়, এর পাশাপাশি যে সম্পত্তিগুলিকে এখনও বিক্রি করা যায়নি সেগুলিও তুলে দিতে হবে কমিটির হাতে। এদিকে, এক সদস্যের ওই কমিটি আমানতকারীদের টাকা ফেরাতে উদ্যোগী হবে বলেও নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ। পাশাপাশি, জানা গিয়েছে ইতিমধ্যেই সেবির হস্তগত থাকা তিনটি সম্পত্তি অবিলম্বে নিলামের মাধ্যমে প্রাপ্ত টাকাও এই কমিটির হাতে তুলে দিতে হবে। এই পরিস্থিতিতে, শ্যামল সেন কমিশন বন্ধ হওয়ার পর, ফের উচ্চ আদালতের এই উদ্যোগ নতুন করে আশার সঞ্চার করছে চিটফান্ডে প্রতারিতদের মনে!

কলকাতা হাইকোর্ট:

News Desk

Recent Posts

IIT Kharagpur: আইআইটি খড়্গপুরের মেধাবী ছাত্রের রহস্য-মৃত্যু! ২০ মাসে হারিয়ে গেল ১০টি উজ্জ্বল ভবিষ্যৎ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৩ আগস্ট: মাত্র দু’সপ্তাহের ব্যবধানে ফের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা খড়্গপুর…

2 weeks ago

Medinipur: পিংলার দাপুটে তৃণমূল নেতা শেখ সবেরাতি এবং কেশপুরের যুব নেতা আসিফ ইকবাল গ্রেপ্তার, মুখ্যমন্ত্রীর সফরের পরই অ্যাকশন শুরু পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ আগস্ট: মঙ্গলবার কেশপুরের মোহবনীতে এসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।…

2 weeks ago

Midnapore: জমি-জালিয়াতির তদন্তে শালবনীতে সিআইডি আধিকারিকরা, সুমিতের বিরুদ্ধে আরও ‘তথ্য’ পেতে সুজয়কে জেরা?

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ আগস্ট: জমি-দুর্নীতি মামলার তদন্তে পশ্চিম মেদিনীপুরের শালবনীতে সিআইডি…

3 weeks ago

Midnapore: মেদিনীপুর পুরসভায় কয়েকশ কোটি টাকার দুর্নীতি? প্রায় এক হাজার বিল্ডিং প্ল্যানের অবৈধ অনুমোদনে মামলা দায়ের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: মেদিনীপুর পুর এলাকায় প্রায় এক হাজার বিল্ডিং…

3 weeks ago

Medinipur: মোবাইলে এসেছিল ‘হাই এলার্ট’ মেসেজ, আশঙ্কা সত্যি করেই পশ্চিম মেদিনীপুরে বাজে মৃত্যু ৪ জনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: বিকেল সাড়ে চারটা নাগাদ পশ্চিম মেদিনীপুরের বাসিন্দাদের…

3 weeks ago

Kharagpur: মধুচক্রে জড়িয়ে প্রভাবশালীদের ব্ল্যাকমেল, খড়্গপুরে হানি-ট্র্যাপের বড়সড় পর্দা ফাঁস পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ আগস্ট: প্রভাবশালীদের মধুচক্রে ডেকে বিশেষ মুহূর্তের 'ভিডিও' গোপনে…

4 weeks ago