IIT KHARAGPUR

IIT Kharagpur: স্কলারশিপ সহ স্নাতকোত্তর এবং গবেষণা করার জন্য বিদেশি পড়ুয়াদের সুযোগ দিচ্ছে আইআইটি খড়্গপুর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ৩ এপ্রিল: এবার বিদেশি পড়ুয়ারাও স্বাগত খড়্গপুর আইআইটি-তে। স্নাতকোত্তর (Postgraduate) এবং গবেষণা (Doctoral Programs)’র জন্য বিদেশি পড়ুয়াদের আবেদন জানানোর আহ্বান জানানো হয়েছে আইআইটি খড়্গপুর (IIT Kharagpur) এর তরফে। আইআইটি’র আগস্ট সেমিস্টার (Autumn Semester 2023-’24) এর জন্য এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আইআইটি খড়্গপুরের তরফে। ৬০-টিরও বেশি স্নাতকোত্তর (Postgraduate/Masters) কোর্সে এবং ৫০-টির বেশি ডক্টরাল প্রোগ্রামে বা গবেষণা সংক্রান্ত বিষয়ে তাঁরা (বিদেশি পড়ুয়ারা) এই আবেদন জানাতে পারবেন।

IIT Kharagpur:

গত ৩১ মার্চ (২০২৩) বিজ্ঞপ্তি জারি করে আইআইটি খড়্গপুর (IIT Kharagpur) কর্তৃপক্ষ জানিয়েছেন, আসন্ন আগস্ট সেমিস্টারে (শরৎ সেমিস্টারে) ৬০-টিরও বেশি বিষয়ে স্নাতকোত্তর স্তরে বিদেশি শিক্ষার্থীরা ভর্তি হতে পারবেন। কারিগরি, প্রযুক্তি, বেসিক সায়েন্স, সোশ্যাল সায়েন্স, আইন, মেডিসিন সহ নানা বিভাগে এই সুযোগ পাবেন বিদেশি শিক্ষার্থীরা। এইসব বিষয়ে বিদেশি পড়ুয়ারা খড়্গপুর আইআই-টিতে গবেষণাও করতে পারবেন। কর্তৃপক্ষ জানিয়েছেন, মাস্টার্স অফ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট (MHRM), মাস্টার ইন মেডিকেল সায়েন্স এন্ড টেকনোলজি (MMST), মাস্টার অফ সিটি প্ল্যানিং (MCP), আইনের উপর বিশেষ LLM কোর্স প্রভৃতি অভিনব ও যুগপোযোগী বিষয়ে স্নাতকোত্তর কোর্স করার সুযোগও পাবেন পড়ুয়ারা। এজন্য বিদেশি পড়ুয়ারা আইসিসিআর অর্থাৎ ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস এর মাধ্যমে আর্থিক সহায়তা এবং ভারতের বিভিন্ন স্কলারশিপ গ্রহণ করতে পারবেন। শুধু তাই নয় খড়্গপুর আইআইটি কর্তৃপক্ষ তাঁদের নিজস্ব স্কলারশিপের সুবিধা দিতেও প্রস্তুত বলে জানানো হয়েছে। এমনকি, আইআইটি খড়্গপুরের প্রাক্তনীদের তৈরি বিশেষ স্কলারশিপের সুযোগও বিদেশি পড়ুয়ারা গ্রহণ করতে পারবেন বলে কর্তৃপক্ষ জানিয়েছেন। বিশদে জানার জন্য আইআইটি খড়্গপুরের অফিসিয়াল ওয়েবসাইটে (international.iitkgp.ac.in) এ যোগাযোগ করার নির্দেশ দেওয়া হয়েছে।

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago