Railway

Kharagpur Division: পণ্য পরিবহনে রেকর্ড আয়! চলতি আর্থিক বছরে ২৪৩২ কোটি টাকা আয় করে উদযাপন করল খড়্গপুর ডিভিশন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ২ এপ্রিল: সর্বকালীন রেকর্ড! পণ্য পরিবহনে অতীতের সমস্ত রেকর্ড ভেঙে চলতি (২০২২-‘২৩) অর্থ বছরে ২৪৩২ কোটি টাকা আয় করেছে দক্ষিণ পূর্ব রেলের খড়্গপুর ডিভিশন (Kharagpur Division)। ডিভিশনে এটাই এ যাবৎকালের সর্বোচ্চ আয় বলে জানা গেছে খড়্গপুর ডিভিশন সূত্রে। এও জানা গেছে, মার্চ মাসে সর্বাধিক মাসিক ২.৭৫ মিলিয়ন টন সহ, খড়গপুর ডিভিশন ২০২২-‘২৩ আর্থিক বছরে ২৯.৫ মিলিয়ন টন রেকর্ড পণ্য পরিবহন করেছে। এর আগে, গত আর্থিক বছরে অর্থাৎ ২০২১-‘২২ আর্থিক বছরে ২৫.৩৪ মিলিয়ন টন পণ্য পরিবহন করেছিল খড়্গপুর ডিভিশন। আয় হয়েছিল ২০০৬ কোটি টাকা। এই উপলক্ষেই শনিবার (১ এপ্রিল) রেলের তরফে কেক কেটে এই রেকর্ড উদযাপন করা হলো।

উদযাপন:

প্রসঙ্গত, বর্তমান আর্থিক বছরে, খড়্গপুর ডিভিশন কয়লা, লোহা আকরিক, খাদ্যশস্য, শিল্প কাঁচামাল ইত্যাদির মতো প্রয়োজনীয় পণ্যগুলি সময়মতো সরবরাহ করেছে। ডিভিশনের হলদিয়া বন্দর থেকে আমদানিকৃত কয়লা, পেট্রোকেমিক্যালস, ইস্পাত পণ্য লোডিংয়ে উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পেয়েছে। নতুন লোডিং ও আনলোডিং পয়েন্ট এবং পণ্যের শেড স্থাপনও বিভাগের মাল লোডিং বৃদ্ধিতে সহায়তা করেছে বলে জানান খড়্গপুর ডিভিশনের সিনিয়র ডিসিএম রাজেশ কুমার। চাহিদা অনুযায়ী ওয়াগনের গতিশীলতা এবং সময়মতো সরবরাহও বিভাগের কর্মক্ষমতা বাড়িয়েছে বলে তাঁরা জানান। সর্বোপরি, ডিভিশনের রেলকর্মীদের কঠোর পরিশ্রম এই সাফল্য অর্জনে সহায়তা করেছে বলে ডিআরএম (DRM) এম.এস হাসমি জানান। কেজিপি ডিভিশন টিমের নেতৃত্বে ডিআরএম (DRM) এম.এস হাশমি, অপারেশনস হেড (এসআর ডিওএম) শচেন্দ্র ভার্মা, বিজনেস হেড (সিনিয়র ডিসিএম/Sr. DCM) রাজেশ কুমার এবং অন্যান্য বিভাগীয় কর্মকর্তারা তাই কেক কেটে এবং মিষ্টি বিতরণের মাধ্যমে এই সাফল্যের মুহূর্ত উদযাপন করেন।

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

4 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

5 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

7 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago