দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ২ মার্চ:মেদিনীপুর পৌরসভার ২৫-টি ওয়ার্ডের মধ্যে ২০-টি ওয়ার্ডে জয়ী হল তৃণমূল কংগ্রেস। সর্বোচ্চ ব্যবধানে জয়ী হতে চলেছেন ২২ নং ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী মৌসুমী হাজরা। ব্যবধান ৩৩৬০। ২ নং ওয়ার্ডের তৃণমূল প্রার্থী মিতালী ব্যানার্জি ৩১২৯ ভোটে জয়ী এবং ১ নং ওয়ার্ডে অনিমা সাহা জয়ী ২ হাজারের সামান্য বেশি ভোটে জয়ী হয়েছেন। তৃণমূল হেরেছে ৩, ১০, ১৪ ২১ ও ২৪ নং ওয়ার্ডে।
এদিকে, ১০ নং ওয়ার্ডের ‘রেড ভলান্টিয়ার’ প্রার্থী সৃজিতা দে বক্সী সহ সিপিআইএম এবার ৩ টি আসনে জয়ী হয়েছে। সৃজিতা ১৭৯ ভোটে জিতেছেন। ৩ নং ওয়ার্ডে প্রশান্ত মান্ডি এবং ২৪ নং ওয়ার্ডে গোপাল ভট্টাচার্য জয়ী হয়েছেন। ৪ নং ওয়ার্ডে সিপিআইএম মাত্র ১২৪ ভোটে হেরেছে। ৫ নং ওয়ার্ডে দ্বিতীয় স্থানে সিপিআইএম। অন্যদিকে, ২১ নং ওয়ার্ডে জয়ী হয়েছেন কংগ্রেস প্রার্থী মহ সাইফুল। ১৪ নং ওয়ার্ডে জয়ী হয়েছেন নির্দল প্রার্থী অর্পিতা রায় নায়েক। ৯ নং ওয়ার্ডে ৩৬০ ভোটে পরাজিত নির্দল প্রার্থী অনয় মাইতি।
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…