Election

Kharagpur: জিতলেন হিরণ! বৌমা সহ পরাজয় জহরের, খড়্গপুরের ২০-টি আসনে জিতে বোর্ড গঠন করছে তৃণমূল

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২ মার্চ: রেলশহর খড়্গপুরের ৩৫-টি ওয়ার্ডের মধ্যে ২০-টি আসনে জয়ী তৃণমূল কংগ্রেস। ৬ নং ওয়ার্ডে জিতলেন প্রদীপ সরকার। তবে, ‘ইন্দ্রপতন’ ৩৩ নং ওয়ার্ডে। বিজেপি প্রার্থী তথা বিধায়ক হিরন্ময় চট্টোপাধ্যায়- এর কাছে প্রায় দেড় শতাধিক ভোটে পরাজিত হলেন প্রবীণ তৃণমূল কংগ্রেস নেতা জহর পাল। ৩৫ নং ওয়ার্ডে তাঁর বৌমা তথা ‘নির্দল’ প্রার্থী জয়া পাল-ও পরাজিত হয়েছেন, তৃণমূল কংগ্রেস প্রার্থী কবিতা দেবনাথের কাছে। খড়্গপুরের ৩৩ নং ওয়ার্ড ছাড়াও ১৩, ১৬, ২৬, ৩১ ও ৩২ ওয়ার্ডেও জয়লাভ করেছে বিজেপি।

জিতলেন হিরণ :

অন্যদিকে, কংগ্রেস জয়লাভ করেছে যথাক্রমে- ১১, ১৪, ১৫, ২২, ২৩, ২৪ নং ওয়ার্ডে। অঞ্জনা সাঁকরে’কে হারিয়ে ১৫ নং ওয়ার্ডে জয়ী হয়েছেন বান্টা মুরলীধর রাও। এদিকে, সিপিআইএম ও সিপিআই যথাক্রমে- ২ ও ৪ নং ওয়ার্ডে জয়ী হয়েছেন। নির্দল প্রার্থী ফিদা হোসেন ৫ নং ওয়ার্ডে জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেসের মহঃ আরিফকে প্রায় ১ হাজার ভোটে হারিয়ে। সবমিলিয়ে, খড়্গপুরে তৃণমূল কংগ্রেস ২০, কংগ্রেস ও বিজেপি যথাক্রমে ৬ ও ৬, বামেরা ২ ও নির্দল একটি আসনে জয়ী হয়েছে।

পরাজিত জহর :

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

5 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago