Corona Update

৬৩ দিন পর দেশে দৈনিক সংক্রমণ এক লক্ষেরও কম! গত চব্বিশ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত ৫৮৮৭ জন, মৃত্যু ১০৩ জনের

দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, সায়ক পন্ডা, ৮ জুন: টানা ৬৩ দিন পর দেশে দৈনিক সংক্রমণ নেমে এল এক লক্ষেরও নীচে। পাশাপাশি, কমে গিয়েছে দৈনিক মৃত্যুর সংখ্যাও। মঙ্গলবার স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে যে, গত ২৪ ঘণ্টায় দেশে ৮৬ হাজার ৪৯৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। সোমবারের তুলনায় এই সংখ্যাটা প্রায় ১৪ হাজার কম। গত একদিনে করোনায় মৃত্যু হয়েছে ২ হাজার ১২৩ জনের। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ১ লক্ষ ৮২ হাজার ২৮২ জন। এই মুহূর্তে দেশে অ্যাকটিভ কেসের সংখ্যা কমে- ১৩ লক্ষ ৩ হাজার ৭০২। এখনও পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ কোটি ৮৯ লক্ষ ৯৬ হাজার ৪৭৩ জন। এখনও পর্যন্ত দেশের ২৩ কোটি ৬১ লক্ষ ৯৮ হাজার ৭২৬ জন পেয়েছেন করোনা ভ্যাকসিন।

দেশের করোনা চিত্র :

এদিকে, রাজ্যে ক্রমশ উন্নতি হচ্ছে করোনা পরিস্থিতির! গত চব্বিশ ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন মাত্র ৫ হাজার ৮৮৭ জন। দৈনিক মৃত্যু আরও কমেছে। ১০৩ জনের মৃত্যু হয়েছে গত চব্বিশ ঘণ্টায়। বঙ্গে করোনায় মোট মৃত্যু হয়েছে ১৬ হাজার ৩৬২ জনের। অন্যদিকে, রাজ্যে একদিনে সুস্থ হয়েছেন ১৪ হাজার ৩৫২ জন। সুস্থতার হার বেড়ে প্রায় ৯৭ শতাংশ (৯৬.৯৮ %)! এই মুহূর্তে রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা মাত্র ২৬ হাজার ৮৮৬। গত চব্বিশ ঘণ্টায়, ৬০ হাজার ১০৯ টি নমুনা পরীক্ষা করা হয়েছে রাজ্যে।

রাজ্যের করোনা বুলেটিন :

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

4 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

5 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

7 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago