প্রতীকী ছবি (সংগৃহীত):
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ৭ মে: পাকিস্তানকে জবাব দেওয়া শুরু করল ভারতীয় সেনা। পাকিস্তান ও পাক-অধিকৃত কাশ্মীরে মিসাইল হামলা চালিয়ে একাধিক জঙ্গি-ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হল গভীর রাতেই। মঙ্গলবার গভীর রাতে ভারতীয় সেনার তরফে এক্স-হ্যান্ডেলে জানানো হয়েছে, পুঞ্চ ও রাজৌরি এলাকাতে পাকিস্তান গোলাবর্ষণ শুরু করার পরই পাল্টা আঘাত হানা হয়েছে।
পাকিস্তান ও পাক-অধিকৃত কাশ্মীরের একের পর এক জঙ্গি-ঘাঁটিতে মিশাইল হামলা চালিয়ে সেগুলি গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে রাত্রি ২টো নাগাদ ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে। এই অপারেশনের নাম দেওয়া হয়েছে, ‘অপারেশন সিন্দুর’ (Operation Sindoor)। জৈশ-ই-মহম্মদ এবং লস্কর-ই-তৈবার একাধিক ঘাঁটিতে বিমানহানা ভারতের। LOC ও পাঞ্জাব সীমান্তে ব্যাপক গুলির লড়াই শুরু হয়েছে। ভারত ও পাকিস্তানের সেনার মধ্যে ব্যাপক গোলাবর্ষণ চলছে। নিয়ন্ত্রণ রেখা বরাবর, পুঞ্চ-রাজৌরি, মেন্ধার, ভিম্বার গালিতে চলছে গুলি বিনিময়। ভারতের আচমকা হামলায় পর্যুদস্ত পাকিস্তান। হামলার কথা স্বীকার পাক সেনার। ভারতের হামলায় এখনও পর্যন্ত ৩ জনের মৃত্যু, জখম ১২। প্রাণহানির ঘটনা স্বীকার করেছে পাকিস্তান।
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…