দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ১৯ জুন: বধূ নির্যাতনের অভিযোগে গ্রেফতার করা হলো অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের জামাইবাবুকে। ধৃতের নাম অমিত ভাটিয়া। পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার টেকনোসিটি থানায় অভিযোগ দায়ের করেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের দিদি দেবশ্রী গঙ্গোপাধ্যায়। অভিযোগে বলা হয়, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে গত ২ এপ্রিল বিয়ে করেন অমিত ভাটিয়া। বিয়ের ১০ দিনের মাথায় শুরু হয় নির্যাতন। তারপরই, পুলিশের কাছে বৃহস্পতিবার অভিযোগ জানাতে বাধ্য হন তিনি। শুক্রবার অমিত ভাটিয়াকে গ্রেফতার করা হয়।
সূত্রের খবর অনুযায়ী, অমিতের বিরুদ্ধে অপরাধের পুরনো রেকর্ড রয়েছে। তাঁর বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে। এসব তথ্য গোপন করে বিয়ে করেন তিনি। শুভশ্রীর দিদির অভিযোগের ভিত্তিতে গতকাল নিউটাউন এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করে টেকনোসিটি থানার পুলিশ।
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৩ আগস্ট: মাত্র দু’সপ্তাহের ব্যবধানে ফের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা খড়্গপুর…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ আগস্ট: মঙ্গলবার কেশপুরের মোহবনীতে এসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ আগস্ট: জমি-দুর্নীতি মামলার তদন্তে পশ্চিম মেদিনীপুরের শালবনীতে সিআইডি…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: মেদিনীপুর পুর এলাকায় প্রায় এক হাজার বিল্ডিং…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: বিকেল সাড়ে চারটা নাগাদ পশ্চিম মেদিনীপুরের বাসিন্দাদের…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ আগস্ট: প্রভাবশালীদের মধুচক্রে ডেকে বিশেষ মুহূর্তের 'ভিডিও' গোপনে…