দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, সায়ক পন্ডা, ১৯ জুন: দেশের করোনাচিত্রে সংক্রমণের গ্রাফ নিম্নমুখী হলেও এবার ফের বাড়ল দৈনিক মৃত্যুর সংখ্যা। শুক্রবার স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে যে, দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৬০ হাজার ৭৫৩ জন। বৃহস্পতিবার এই সংখ্যাটা ছিল ৬২ হাজার ৪৮০ জন। পাশাপাশি, গত একদিনে মৃত্যু হয়েছে ১ হাজার ৬৪৭ জনের। শুক্রবার এই সংখ্যাটা ছিল ১ হাজার ৫৮৭। গত একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৯৭ হাজার ৭৪৩ জন। আপাতত দেশে অ্যাকটিভ কোভিড রোগীর সংখ্যা ৭ লক্ষ ৬০ হাজার ১৯। ইতিমধ্যেই দেশে ২৭ কোটি ২৩ লক্ষ ৮৮ হাজার ৭৮৩ জন টিকা পেয়েছেন।
এদিকে, রাজ্যে ক্রমশ উন্নতি হচ্ছে করোনা পরিস্থিতির। দৈনিক সংক্রমণের পাশাপাশি রাজ্যে কমেছে মৃত্যু সংখ্যাও। শুক্রবার স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী জানা গিয়েছে যে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ২ হাজার ৭৮৮ জন। যার জেরে ৭১ দিন পর রাজ্যের দৈনিক সংক্রমণ ৩ হাজারের নিচে নামলো। পাশাপাশি, গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে ৫৮ জনের। গত একদিনে রাজ্যে করোনামুক্ত হয়েছেন ২ হাজার ১১২ জন। পাশাপাশি, একদিনে ৫৫ হাজার ৩৬৭ জনের নমুনা যাচাই করা হয়েছে রাজ্যে।
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…