Accident

Accident: ফের মর্মান্তিক দুর্ঘটনা‌ পশ্চিম মেদিনীপুরে! দুই বাইক আরোহীকে পিষ্ট করে দিল ডাম্পার, আশঙ্কাজনক আরও একজন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ আগস্ট: ফের মর্মান্তিক দুর্ঘটনা‌ পশ্চিম মেদিনীপুরে! বেপরোয়া ডাম্পারের ধাক্কাতে মৃত্যু হল দুই যুবকের। জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার চন্ডীপুর এলাকাতে রাজ্য সড়কের উপর চলন্ত বাইকের পেছনে দ্রুত গতির ডাম্পারটি ধাক্কা দেয়! নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি উল্টে যায় রাস্তার উপরেই। তারওপর দিয়েই চলে যায় ডাম্পার! ঘটনাস্থলেই বাইকে থাকা তিনজনের মধ্যে দু’জনের মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও এক যুবক। এদিকে, ঘাতক ডাম্পারটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও, পরে পুলিশ সেটিকে আটক করে।

ঘটনাস্থলে উত্তেজনা:

স্থানীয় সূত্রে জানা যায়, একটি বাইকে করে তিনজন যুবক কেশপুর থেকে দাসপুরের দিকে যাচ্ছিলেন। সেইসমই চন্ডীপুর এলাকাতে মেদিনীপুরের দিক থেকে দাসপুরের দিকে যাওয়া একটি মালবাহী ডাম্পার পেছন থেকে ধাক্কা দেয় ওই মোটর বাইকটিকে। ১০ চাকার ওই মালবাহী লরি বা ডাম্পারটি মোটর বাইকটিকে ধাক্কা দিলে স্বাভাবিকভাবেই ভারসাম্য হারিয়ে তিন যুবক বাইক হহ উল্টে যায় রাস্তার ওপরে। তার ওপর দিয়েই চলে যায় বিশাল ডাম্পারটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় স্বদেশ কুইলা ও প্রদীপ কুইলা নামে দুই যুবকের। আশঙ্কাজনক অবস্থায়, পাপাই কুইলা নামে এক যুবককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। ঘটনার খবর পেয়েই দাসপুর থানার বিশাল পুলিশ বাহিনী স্থানীয়দের সহায়তায় আহত ওই যুবককে উদ্ধার করে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তির ব্যবস্থা করে৷ পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ও আহত সকলেই কেশপুরের বাঁশগেড়িয়া এলাকার বাসিন্দা। দাসপুর পুলিশ ইতিমধ্যেই ঘাতক লরিটিকে আটক করে তদন্ত শুরু করেছে।

বিজ্ঞাপন (Advertisement):

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago