Special Article

Partha: কেষ্ট গ্রেফতার! শুনিয়া পার্থ কহিলেন, “ও কি এই কারাগারেই আসিবে?”

দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, কলকাতা, ১২ আগস্ট: এও যেন এক কুরুক্ষেত্রের যুদ্ধ! আছেন অর্জুন (পার্থ)। আছেন কৃষ্ণ (কেষ্ট)-ও। সমালোচকেরা বলছেন, আছেন ধৃতরাষ্ট্র-গান্ধারী’রাও! তবে, সে যুদ্ধ ছিল ‘ধর্ম যুদ্ধ’ বা ‘ধর্ম রক্ষার যুদ্ধ’। তাই, সেখানে অর্জুনের সারথি হয়েছিলেন শ্রী কৃষ্ণ। জয়ী হয়েছিলেন তাঁরাই। আর, এখানে নাকি ‘অপ-কর্ম যুদ্ধ’ বা ‘ধন বৃদ্ধি করার যুদ্ধ (প্রতিযোগিতা)!’ তাই, সেই যুদ্ধে শত্রু (সিবিআই)’র হাতে পরাস্ত ও বন্দী ‘হইয়াছেন’ কৃষ্ণ-অর্জুন (কেষ্ট-পার্থ)। এই মুহূর্তে, অর্জুন (পার্থ) কারাগারে বন্দী। আর, কৃষ্ণ (কেষ্ট) শত্রুর হেফাজতে (পড়ুন, সিবিআইয়ের হেফাজতে) আছেন।

জেলবন্দী পার্থের জীবন (ছবি সৌজন্যে- সর্বভারতীয় সংবাদমাধ্যম):

বৃহস্পতিবার সকালে গ্রেফতার হলেও, ‘কেষ্ট’ অনুব্রতের গ্রেফতারির খবর পার্থ চট্টোপাধ্যায়ের কানে পৌঁছেছে গোধূলিবেলায়। সেই সময় নিজের জেল কুঠুরির (সেলের) বাইরে পায়চারি করছিলেন পার্থ। রক্ষীদের মাধ্যমে প্রিয় কেষ্ট’র গ্রেফতার হওয়ার খবর শোনামাত্রই, ‘পথ চেয়ে বসে থাকা’ পার্থ নাকি তাঁদের জিজ্ঞাসা করেছেন, “অনুব্রত কি এই জেলেই আসবে?” শুধু এটুকুই! আর, একথা পার্থ-অনুগামীদের কানে পৌঁছনো মাত্র-ই তাঁরা বলছেন, “গেলে তো ভালোই। দাদা ওখানে বড্ড একা হয়ে গেছেন। সবসময় কি আর, রামকৃষ্ণ কথামৃত পড়তে বা লেখালেখি করতে ভালো লাগে! একজন সঙ্গী তো অন্তত পাবেন, কথা বলার। যতোই হোক দু’জনই তো দলের জন্য (পড়ুন, দিদির জন্য) নিবেদিত প্রাণ ছিলেন!” শুনে বিরোধীরা বলছেন, “এতদূর অবধি তো সবটাই ঠিক ছিলো, তবে দিদির আস্কারাতে একটু বেশিই (ধন আহরণ) করে ফেলেছিলেন! আর, তা করতে গিয়ে, কতজনের যে চোখের জল ফেলিয়েছেন, তার হিসাব নেই!”

বিজ্ঞাপন (Advertisement):

বিজ্ঞাপন:

News Desk

Recent Posts

IIT Kharagpur: আইআইটি খড়্গপুরের মেধাবী ছাত্রের রহস্য-মৃত্যু! ২০ মাসে হারিয়ে গেল ১০টি উজ্জ্বল ভবিষ্যৎ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৩ আগস্ট: মাত্র দু’সপ্তাহের ব্যবধানে ফের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা খড়্গপুর…

2 weeks ago

Medinipur: পিংলার দাপুটে তৃণমূল নেতা শেখ সবেরাতি এবং কেশপুরের যুব নেতা আসিফ ইকবাল গ্রেপ্তার, মুখ্যমন্ত্রীর সফরের পরই অ্যাকশন শুরু পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ আগস্ট: মঙ্গলবার কেশপুরের মোহবনীতে এসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।…

2 weeks ago

Midnapore: জমি-জালিয়াতির তদন্তে শালবনীতে সিআইডি আধিকারিকরা, সুমিতের বিরুদ্ধে আরও ‘তথ্য’ পেতে সুজয়কে জেরা?

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ আগস্ট: জমি-দুর্নীতি মামলার তদন্তে পশ্চিম মেদিনীপুরের শালবনীতে সিআইডি…

3 weeks ago

Midnapore: মেদিনীপুর পুরসভায় কয়েকশ কোটি টাকার দুর্নীতি? প্রায় এক হাজার বিল্ডিং প্ল্যানের অবৈধ অনুমোদনে মামলা দায়ের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: মেদিনীপুর পুর এলাকায় প্রায় এক হাজার বিল্ডিং…

3 weeks ago

Medinipur: মোবাইলে এসেছিল ‘হাই এলার্ট’ মেসেজ, আশঙ্কা সত্যি করেই পশ্চিম মেদিনীপুরে বাজে মৃত্যু ৪ জনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: বিকেল সাড়ে চারটা নাগাদ পশ্চিম মেদিনীপুরের বাসিন্দাদের…

3 weeks ago

Kharagpur: মধুচক্রে জড়িয়ে প্রভাবশালীদের ব্ল্যাকমেল, খড়্গপুরে হানি-ট্র্যাপের বড়সড় পর্দা ফাঁস পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ আগস্ট: প্রভাবশালীদের মধুচক্রে ডেকে বিশেষ মুহূর্তের 'ভিডিও' গোপনে…

4 weeks ago