Winter

Winter: হু হু করে নামছে তাপমাত্রা! ডিসেম্বরের ১১-তেই ১০-এর নিচে মেদিনীপুর; আগামী ক’দিনও ঠান্ডায় কাঁপবে জঙ্গলমহল সহ গোটা দক্ষিণবঙ্গ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ ডিসেম্বর: ডিসেম্বরের ১১-তেই জেলা শহর মেদিনীপুর সহ সংলগ্ন জঙ্গল অধ্যুষিত এলাকাগুলিতে তাপমাত্রা ১০ (১০ ডিগ্রি সেলসিয়াস) এর নিচে! সোমবার সন্ধ্যায় পশ্চিম মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া বিভাগ জানিয়েছে, গত চব্বিশ ঘণ্টায় বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন মেদিনীপুর শহর সহ জঙ্গল অধ্যুষিত এলাকাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.৮৮ ডিগ্রি সেলসিয়াস। গড় তাপমাত্রা ছিল ১৬.৬০ ডিগ্রি। অন্যদিকে, আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে সোমবার বিকেল নাগাদ জানা গেছে, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম সহ জঙ্গলমহলের জেলাগুলিতে গত চব্বিশ ঘণ্টায় সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করেছে ১০ থেকে ১১ ডিগ্রির আশেপাশেই। অন্যদিকে, কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ থেকে ১৫ ডিগ্রির আশেপাশে।

কাঁপছে জঙ্গলমহল :

আগামী ৩-৪ দিনও এমনই শীত অনুভব করতে চলেছেন জঙ্গলমহল সহ সমগ্র দক্ষিণবঙ্গবাসী এমনটাই জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে। অন্যদিকে, দার্জিলিং, কালিম্পং সহ উত্তরবঙ্গ কাঁপছে ৫ ডিগ্রিতে। সেখানে তুষারপাতের প্রবল সম্ভবনা রয়েছে। সঙ্গে বিক্ষিপ্তভাবে শীলা বৃষ্টিও হতে পারে বলে জানানো হয়েছে। তবে, বুধবার উত্তরবঙ্গের পাঁচটি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে। এদিকে, নতুন করে নিম্নচাপ, ঘূর্ণাবর্তের পরিস্থিতি তৈরি না হলে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গবাসী এমনই ‘দমদার’ শীত অনুভব করবেন বলেও হাওয়া অফিস জানিয়েছে।

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

2 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

5 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago