Paschim Medinipur

Paschim Medinipur: “ভিন রাজ্যে মেয়েকে মেরে ঝুলিয়ে দিয়েছে স্বামী!” পশ্চিম মেদিনীপুরে শ্বশুরবাড়িতে ভাঙচুর চালালো ক্ষুব্ধ আত্মীয়রা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ ডিসেম্বর: ভিন রাজ্যে মেয়েকে মেরে ঝুলিয়ে দিয়েছে তার স্বামী! মৃতদেহ আনতে হবে পশ্চিম মেদিনীপুরের বাড়িতে। এমনই দাবি করে মেয়ের শ্বশুরবাড়িতে ভাঙচুর চালালো মেয়ের বাপের বাড়ির লোকজন। সোমবার ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার বেলেঘাটা এলাকায়। জানা যায়, প্রায় দেড় বছর আগে দাসপুর বেলেঘাটার বাসিন্দা শম্ভু পালের ছেলে দীপঙ্কর পালের সাথে বিয়ে হয় ঘাটালের শ্রীপুর গ্রামের বাসিন্দা সুইটি দোলইয়ের। সুইটির পরিবারের দাবি, বিয়ের পর থেকেই অশান্তি লেগে থাকত সংসারে! সংসারে অশান্তির জেরে বিবাহ বিচ্ছেদের আলোচনাও শুরু হয়। তবে, দাসপুরের বেলেঘাটায় স্থানীয় পঞ্চায়েত একবার মীমাংসা হয়। শ্বশুরবাড়ি থেকে আর একবার সুযোগ চাওয়া হয়!

সুইটি দোলই :

এরপর, মীমাংসা হয়ে যাওয়ায়, দীপঙ্কর তার স্ত্রী (সুইটি পাল)-কে নিয়ে মাস দুয়েক আগে মুম্বাই চলে যায়। গত শনিবার (৯ ডিসেম্বর) সন্ধ্যা নাগাদ ঘাটালের শ্রীপুর গ্রামে সুইটি-র বাপের বাড়িতে ফোন। জানানো হয়, মুম্বাইয়ে তাদের মেয়ে‌ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে! সুইটি-র বাপের বাড়ির সদস্যদের অভিযোগ, আত্মহত্যা নয় তাদের মেয়েকে মেরে ঝুলিয়ে দিয়েছে তার স্বামী দীপঙ্কর পাল। তারপরই মেয়ের মৃতদেহ মুম্বাই থেকে দাসপুরে নিয়ে এসে সৎকার করার দাবি তোলা হয়। শ্বশুরবাড়ির লোকরা এই দাবি মেনে না নেওয়ায়, সোমবার দুপুর নাগাদ বেলেঘাটাতে সুইটির শ্বশুরবাড়িতে ভাঙচুর চালায় বাপের বাড়ির লোকজন। তাদের অভিযোগ, মেয়েকে খুন করে ঝুলিয়ে দিয়েছে তার স্বামী! মেয়ের মৃতদেহ ভিন রাজ্য থেকে দাসপুরে আনতে হবে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দাসপুর থানার বিশাল পুলিশ বাহিনী। অবশেষে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

5 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago