দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩১ ডিসেম্বর: রেকর্ড ঠান্ডায় কাঁপছে জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুর। গত কয়েকদিন ধরেই জেলা শহর মেদিনীপুর সহ জেলার বিভিন্ন এলাকায় তাপমাত্রা ছিল ৯-১০ ডিগ্রির আশেপাশে। সঙ্গে ছিল ঘন কুয়াশার দাপট। তবে, মরসুমের ‘শীতলতম দিন’ আজ, বুধবার (৩১ ডিসেম্বর)। বছরের শেষ দিন সকাল ৬টা ৪৫ মিনিটে জেলা শহর মেদিনীপুর ও সংলগ্ন এলাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮.৪৫ ডিগ্রি সেলসিয়াস। যা চলতি মরসুমের সর্বনিম্ন তাপমাত্রা বলে জানা গেছে মেদিনীপুর শহরের উপকন্ঠে অবস্থিত বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া বিভাগ সূত্রে।
এদিন সকালে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া বিভাগের তাপমাত্রা পরিমাপক উন্নত যন্ত্রে সকাল ৬টা ৪৫-এ রেকর্ড করা ৮.৪৫ ডিগ্রি তাপমাত্রাই চলতি মরসুমের সর্বনিম্নত্র তাপমাত্রা বলে জানানো হয়েছে আবহাওয়া বিভাগের তরফে। তবে, এই তাপমাত্রা যেহেতু স্থানীয়ভাবে রেকর্ড করা, সেক্ষেত্রে জেলা শহর মেদিনীপুর ও সংলগ্ন এলাকার সর্বনিম্ন তাপমাত্রা ৮.৪৫ হলেও, জঙ্গল অধ্যুষিত এলাকাগুলিতে তাপমাত্রা আরও কম হতে পারে বলেই অনুমান। আগামী কয়েকদিনও জঙ্গলমহল সহ সমগ্র দক্ষিণবঙ্গের তাপমাত্রাই এমন হিমেল থাকবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে।
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ নভেম্বর: নেশার কবলে পড়ে জীবন ছারখার হয়ে যাচ্ছে।…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ নভেম্বর: শনিবার শালবনীর কুলফেনি এসএসকে মাঠে উৎসাহ ও…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১২ নভেম্বর: দেশের উচ্চশিক্ষার ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করল আইআইটি…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ নভেম্বর: খড়্গপুর স্টেশনে তল্লাশি চালিয়ে হাওড়ার এক যুবকের…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ অক্টোবর: শ্রীনু-হত্যা মামলায় বেকসুর খালাস হওয়ার পর থেকে…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ অক্টোবর: হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন মেদিনীপুর শহর…