Weather Update

আকাশে ফের দুর্যোগের কালো মেঘ! কিছুক্ষণের মধ্যেই দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম সহ দক্ষিণবঙ্গে প্রবল বর্ষণের আশঙ্কা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ৪ আগস্ট: পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থেকে হুগলির খানাকূল, দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা এখনও জলমগ্ন! দুর্বিষহ অবস্থার মধ্যে দিন কাটাচ্ছেন বাসিন্দারা। আর, এর মধ্যেই ফের দুর্যোগের আশঙ্কা। উত্তর বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। সঙ্গে সক্রিয় মৌসুমী অক্ষরেখা। আর এই দুয়ের জেরেই দুই মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদের পাশাপাশি আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, মালদায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে। জারি করা হয়েছে সতর্কবার্তা।

আকাশে ফের দুর্যোগের কালো মেঘ :

প্রসঙ্গত, কলকাতা, দুই ২৪ পরগণা ও দুই মেদিনীপুরের উপকূলবর্তী এলাকায় আজ বুধবার ও আগামীকাল বৃহস্পতিবার ভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তর ও দক্ষিণ বঙ্গের অন্যান্য জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বলে জানানো হয়েছে। এদিকে, বন্যাকবলিত খানাকূল পরিদর্শনে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার মধ্যেই ফের “দুয়ারে দুর্যোগ”! এদিকে, পশ্চিম মেদিনীপুরের জলবন্দি ঘাটালের পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে, টানা দু’দিন বৃষ্টিপাত হলে। আপাতত আবহাওয়া দপ্তরের পূর্বাভাস কিন্তু আশঙ্কারই!

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago