Corona Update

“আতঙ্ক” বাড়িয়ে দেশে ও রাজ্যে লাফিয়ে বাড়লো সংক্রমণ! পশ্চিম মেদিনীপুরেও বাড়ল আক্রান্তের সংখ্যা

দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, সায়ক পন্ডা, ৪ আগস্ট: দেশের করোনা পরিসংখ্যানে একের পর এক চমক লেগেই রয়েছে। গতকালই স্বস্তি বাড়িয়ে দেশে দৈনিক সংক্রমনের হার তিরিশ হাজারে নেমে এলেও বুধবার সেই সংখ্যা একলাফে ছাড়িয়ে গেছে চল্লিশ হাজারের গন্ডী। করোনার তৃতীয় ঢেউয়ের আবহে এই পরিসংখ্যানই এখন চিন্তা বাড়িয়েছে বিশেষজ্ঞদের। বুধবার স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে যে, গত একদিনে দেশে ৪২ হাজার ৬২৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার এই সংখ্যাটা ছিলো ৩০ হাজার ৫৪৯। পাশাপাশি, গত একদিনে করোনার কারণে প্রাণ হারিয়েছেন ৫৬২ জন। গত ২৪ ঘন্টায় দেশে সুস্থ হয়ে উঠেছেন ৩৬ হাজার ৬৬৮ জন। আপাতত দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৪ লক্ষ ১০ হাজার ৩৫৩। এখনও পর্যন্ত দেশে ৪৮ কোটি ৫২ লক্ষ ৮৬ হাজার ৫৭০ জন টিকা পেয়েছেন।

দেশের করোনা চিত্র :

পাশাপাশি, রাজ্যেও ফের বেড়েছে দৈনিক সংক্রমণের হার। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী জানা গিয়েছে যে, রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৭২৯ জন। সোমবার এই সংখ্যাটা ছিলো ৫৭৫। গত একদিনে করোনার প্রকোপে প্রাণ হারিয়েছেন ৯ জন। আপাতত, রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৩০ হাজার ২৪। গত একদিনে রাজ্যে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৭৫৬ জন। আপাতত রাজ্যে সুস্থতার হার ৯৮.১১ শতাংশ। বর্তমানে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ১০ হাজার ৭৬৭ জন। গত ২৪ ঘন্টায় ৪৩ হাজার ৫৩২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে রাজ্যে। এদিকে, জেলা স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট অনুযায়ী গত চব্বিশ ঘণ্টায় পশ্চিম মেদিনীপুরে করোনা সংক্রমিত হয়েছেন ৩৩ জন। টেস্ট একটু বাড়তেই ফের জেলায় সংক্রমণ বাড়লো বলে মনে করা হচ্ছে।

রাজ্যের করোনা বুলেটিন :

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

5 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

6 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

1 week ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago