Tragic Death

Tragic Death: চারদিনের লড়াই শেষ! মিষ্টি দোকানের গরম জলের কড়াইতে পড়ে মর্মান্তিক মৃত্যু ছোট্ট অঙ্কিতার, দোকানদারের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পূর্ব মেদিনীপুর ও কলকাতা, ৬ জানুয়ারি: খেলার সময় পার্কের গেটের বাইরে থাকা মিষ্টির দোকানের ফুটন্ত জলে পড়ে গিয়ে মৃত্যু হল পূর্ব মেদিনীপুরের ৫ বছরের শিশুকন্যা অঙ্কিতা গোস্বামীর! অভিযোগ গত ৩১ ডিসেম্বর দুপুরে কোলাঘাট থানার মেচেদা চিলড্রেন্স পার্কের সামনে তিনটি শিশু খেলা করছিল। সেই সময় ওই মিষ্টি দোকানের কড়াই ভর্তি ফুটন্ত জলে হঠাৎই পড়ে যায় অঙ্কিতা। প্রথমে বিষয়টিতে কেউ গুরুত্ব না দিয়ে হাসাহাসি করছিল! তারপর, অনেক কষ্ট করে ওঠে অঙ্কিতা। এরপর, প্রথমে তাকে তমলুক জেলা হাসপাতালে ও পরে কলকাতার পিজি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ৪ (মঙ্গলবার) জানুয়ারি রাতেই মারা যায় শিশুটি। মৃত্যুর খবর আসার পরই এদিন সকালে পরিবারের লোক উত্তেজিত হয়ে ওই মিষ্টি দোকানে ভাঙচুর চালায়। ভেঙে মাটিতে ছড়িয়ে ফেলা হয় পসরা। তবে এই ঘটনায় মিষ্টি দোকানের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে কোলাঘাট থানার পুলিশ। এলাকায় উত্তেজনা রয়েছে। পুরো ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।

অঙ্কিতা গোস্বামী (৫) :

মৃত শিশুকন্যা’র বাবা অর্ণব গোস্বামী বলেন, “গত ৩১ ডিসেম্বর দুপুর নাগাদ মেচেদার চিলড্রেন্স পার্কের মূল গেটের সামনে খেলা করছিল অঙ্কিতা-সহ তিন শিশু। সেই সময় গেটের ঠিক সামনেই মিষ্টির দোকানের বাইরে রাখা ফুটন্ত জলের বালতিতে পড়ে যায়।” গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে তমলুক জেলা সদর হাসপাতাল নিয়ে যাওয়া হয়। অবস্থা গুরুতর হলে তাকে সেখান থেকে কলকাতায় স্থানান্তরিত করা হয়। মঙ্গলবার শিশুটির মৃত্যু হয়েছে। তার মৃত্যুর খবর এলাকায় প‌ৌঁছতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। তাঁরা ভাঙচুর চালান মিষ্টির দোকানে। অভিযুক্ত মিষ্টির দোকানের মালিকের শাস্তির দাবিতে পার্কের গেটের সামনে বিক্ষোভ দেখান তাঁরা। একরত্তি শিশুটির মৃত্যুতে শোকস্তব্ধ গোটা পরিবার। মেয়ের মৃত্যুর খবর পেয়ে ঘন ঘন মূর্ছা যাচ্ছেন অঙ্কিতার মা। তার বাবার দাবি, “ওই দোকানদার ইচ্ছে করেই পার্কের সামনের জায়গা দখল করে গরম জলের বালতি রেখেছিল। এমনকী তাকে পড়ে যেতে দেখেও এগিয়ে আসেনি ওই দোকানের কেউ। ওদের এই কাজের জন্য একটি তরতাজা শিশুর প্রাণ চলে গেল!” দোকানদারের কঠোর শাস্তি চান তিনি।

মূর্ছা যাচ্ছেন মা :

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

5 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago