Tragic Death

বরখাস্ত পুলিশকর্মীর বেপরোয়া গাড়ির ধাক্কায় পশ্চিম মেদিনীপুরে বেঘোরে প্রাণ গেল বাইক আরোহী যুবকের! আহত তাঁর স্ত্রী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ সেপ্টেম্বর: ফের জাতীয় সড়কে পথ দুর্ঘটনা! বিশ্বকর্মা পূজা’র দিনই মর্মান্তিক এই দুর্ঘটনায় মৃত্যু হল এক বাইক আরোহীর। পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ি থানার কলাবনী ৬০ নং জাতীয় সড়কে শুক্রবার বিকেলে এই দুর্ঘটনাটি ঘটেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম সতীশ দে (৪০)। বাড়ি দাঁতন থানার গোপিনাথপুর এলাকায়।

মৃত্যু হল এক যুবকের :

ঘাতক গাড়ি :

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নিজের স্ত্রী-কে নিয়ে বাড়ি (দাঁতনের দিক) থেকে বেলদা আসার সময়, দ্রুত গতির একটি প্রাইভেট গাড়ি ধাক্কা মারে বাইক আরোহী সতীশ-কে। নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে যান তিনি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই বাইক আরোহীর। আহত হন তাঁর স্ত্রী। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চারচাকা প্রাইভেট গাড়ির চালক একজন সাসপেন্ডেড পুলিশ কর্মী। নারায়ণগড় থানার এক পুলিশ কর্মী হিসেবে কর্মরত ছিলেন। গতবছর তাঁকে কোন কারণে পদ থেকে বরখাস্ত (সাসপেন্ড) করা হয়। স্থানীয়দের অভিযোগ, খুব দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছিলেন ওই ব্যক্তি। নাহলে হয়তো এই দুর্ঘটনাটি ঘটতো না! এরপর, স্থানীয়রা রাস্তা অবরোধও করেন। দুটো লেন অবরুদ্ধ হয়ে থাকায়, অন্য দুটি লেন দিয়ে যান চলাচল করে। পরে, পুলিশ এসে অবরোধ তুলে দেয় এবং মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানোর ব্যবস্থা করে। ঘটনা ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে!

যানজট :

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago