Weather Update

Weather: বন্যাকবলিত পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে শনিবার থেকেই ফের ভারি বৃষ্টিপাতের ‘অশনি সংকেত’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ১৮ সেপ্টেম্বর: গত কয়েক দশকে এরকম ভয়াবহ বন্যা দেখেনি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার বিস্তীর্ণ এলাকা। ঘাটালের মতো বন্যাপ্রবণ এলাকা ছাড়া, পশ্চিম মেদিনীপুর জেলার বিস্তীর্ণ এলাকায় গত ৩০-৪০ বছরে এরকম ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়নি বলে জানাচ্ছেন সবং-পিংলা-ডেবরা-নারায়ণগড়ের সাধারণ মানুষ থেকে শুরু করে রাজ্যের বিধায়ক-মন্ত্রীরা। পূর্ব মেদিনীপুরের পটাশপুর-ভগবানপুর-এগরা-ময়না-পাঁশকুড়া’র অবস্থাও মর্মান্তিক! সর্বোপরি, ১৪ ও ১৫ সেপ্টেম্বরের রেকর্ড বৃষ্টিতে ভেসে যেতে হয়েছে পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার জঙ্গল অধ্যুষিত উঁচু এলাকাগুলিও। লালগড়, ঝাড়গ্রাম, শালবনী, পিড়াকাটা, গড়বেতা প্রভৃতি এলাকাগুলিও প্লাবিত হয়েছে বন্যার জলে! বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে- কংসাবতী-শিলাবতী! আর, কেলেঘাই কপালেশ্বরী’তো পশ্চিমের খড়্গপুর মহকুমা এবং পূর্বের পটাশপুর-ভগবানপুরের মতো এলাকাগুলি’কে রীতিমতো বিধ্বস্ত করে, লক্ষ লক্ষ মানুষ-কে ‘আশ্রয়হীন’ করে দেওয়ার পরও ফুঁসছে! ঘরের ছাদে কিংবা ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া মানুষগুলি আরও ভয়ঙ্কর বিপদের প্রহর গুনছেন যেন। এর মধ্যেই, আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস যেন মেদিনীপুর বাসীর কাছে ‘চরম অভিশাপ’ রূপে উপস্থিত হচ্ছে! বঙ্গোপসাগরের উপর সৃষ্ট নতুন ঘূর্ণাবর্ত (বা, নিম্নচাপ) এবং সক্রিয় মৌসুমী অক্ষরেখার জোড়া ফলায় আজ (শনিবার) বিকেলের পর থেকেই ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে দুই মেদিনীপুর সহ গাঙ্গেয় উপকূলে। রবিবার ও সোমবার-ও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়।

জলবন্দি সবংয়ের চিত্র (ছবি- ফেসবুক থেকে সংগৃহীত) :

বাড়ির ছাদে আশ্রয় নিয়েছেন মহিলা, পুরুষ ও শিশুরা (ছবি- ফেসবুক থেকে সংগৃহীত) :

আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের উপরে ঘূর্ণাবর্ত রয়েছে। শনিবার ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলে পৌঁছবে ঘূর্ণাবর্ত। অপরদিকে, মৌসুমী অক্ষরেখা জামশেদপুর থেকে দিঘা হয়ে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। আর, এর ফলেই সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গ জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। শনিবার মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে- দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে। এ ছাড়াও, দক্ষিণবঙ্গের বাকি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। রবিবার দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদীয়া, হাওড়া, হুগলি এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা সহ বেশকিছু জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং দু-এক জায়গায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং জেলায় আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টির সর্তকতা থাকছে। বাদবাকি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে বলে জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে।

আশ্রয়হীন লক্ষ লক্ষ মানুষ (ছবি- ফেসবুক থেকে সংগৃহীত) :

যোগাযোগের একমাত্র মাধ্যম ডিঙি বা নৌকা (ছবি- ফেসবুক থেকে সংগৃহীত) :

শনিবার থেকে ফের বৃষ্টির পূর্বাভাসে দুঃশ্চিন্তা (ছবি- ফেসবুক থেকে সংগৃহীত) :

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago