Tragic Death

Accident: সাইকেলে করে চাল নিয়ে যাচ্ছিলেন পশ্চিম মেদিনীপুরের ব্যবসায়ী, বেপরোয়া পিকাপ ভ্যানের ধাক্কায় রাস্তাতেই মৃত্যু! পথ অবরোধ ক্ষুব্ধ জনতার

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ মে:সাইকেলে চাল নিয়ে, আর পাঁচটা দিনের মতোই তা বিক্রি করতে যাচ্ছিলেন খড়্গপুর শহরের উদ্দেশ্যে। পৌঁছনো হলোনা শেষ অবধি! উল্টো দিক আসা বেপরোয়া পিকাপ ভ্যানের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হল, ব্যবসায়ী রাধেশ্যাম বেরা’র। এরপরই, ক্ষুব্ধ এলাকাবাসী পথ অবরোধ শুরু করেন। শুক্রবার সাত সকালে ঘটনাটি ঘটেছে, পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর লোকাল থানার অন্তর্গত গোপীনাথপুরের খড়্গপুর-জামনা রাজ্য সড়কের উপর। খবর পেয়েই ঘটনাস্থলে দ্রুত পৌঁছয় খড়্গপুর গ্রামীণ থানার পুলিশ। বচসা শুরু হয় এলাকাবাসীর সঙ্গে। রাজ্য সড়কে বাম্পার এবং ওই ব্যবসায়ীর পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে চলে অবরোধ। কিছুক্ষণ পর অবশ্য পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে। মৃতদেহ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য খড়্গপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়।

দুর্ঘটনাস্থল :

জানা গেছে, প্রতিদিনের মতো শুক্রবার সকালেও খড়্গপুর গ্রামীণের চকগোবিন্দের চাল ব্যবসায়ী, বছর ৪৭-এর রাধেশ্যাম বেরা সাইকেলে করে চাল নিয়ে খড়্গপুর শহরের দিকে যাচ্ছিলেন। খড়গপুর-জামনা রাজ্য সড়কের গোপীনাথপুর এলাকায়, উল্টোদিক থেকে আসা একটি দ্রুতগতির পিকাপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে ধাক্কা মেরে, নয়ানজুলিতে উল্টে পড়ে! ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই চাল ব্যবসায়ীর। পলাতক পিকাপ ভ্যানের চালক ও খালাসি। এরপরই, স্থানীয়রা পথ অবরোধ করেন। কিছুক্ষণ পর, অবরোধকারীদের রাস্তা থেকে সরিয়ে যানবাহন স্বাভাবিক করে পুলিশ এবং মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খড়্গপুর মহকুমা হাসপাতালে পাঠিয়ে দেয়। প্রশাসনের কাছে স্থানীয়রা দাবি করেন, এই রাস্তা সংস্কার হওয়ার পর বাম্প নেই, আগের মতোই বাম্পার তৈরি করে দিতে হবে। মৃত ব্যক্তির পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ারও দাবি তোলা হয়।

নয়ানজুলিতে উল্টে পড়ে পিকাপ ভ্যান:

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

5 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago