Police Administration

District Police: জাতীয় স্তরের ক্রীড়া প্রতিযোগিতায় স্বর্ণ পদক! পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের ‘গর্ব’ নিবেদিতা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ মে: ফের শিরোনামে জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুর। সদ্য জাতীয় পর্যায়ের ‘খেলো ইন্ডিয়া’ (Khelo India) প্রতিযোগিতায় ‘ভারতসেরা’ হয়েছে পশ্চিম মেদিনীপুরের ‘গর্ব’ বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের মহিলা ফুটবল দল। প্রায় একই সময়ে ‘জাতীয় মাস্টার্স অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ’ এ সোনা সহ তিন-তিনটি পদক ছিনিয়ে নিলেন, পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের লেডি কনস্টেবল নিবেদিতা ঘোষ। ৫ কিমি হাঁটা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে ‘স্বর্ন পদক’ (Gold Medal), ১৫০০ মিটার দৌড় প্রতিযোগিতায় রৌপ্য পদক (Silver Medal) এবং ৪৪০০ মিটার রিলে রেসে রৌপ্য পদক (Silver Medal) জিতে নেন। গত ২৭ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত চেন্নাইয়ে অনুষ্ঠিত ৪২ তম জাতীয় মাস্টার্স অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপের (42 nd National Masters Athletic Championship) বিভিন্ন বিভাগে অংশগ্রহন করে নিবেদিতা গর্বিত করল সমগ্র মেদিনীপুর তথা জেলা পুলিশ প্রশাসনকে।

নিবেদিতা ঘোষ (ছবি- জেলা পুলিশ):

স্বর্ন ও রৌপ্য পদক জিতে বুধবার (৪ এপ্রিল) জেলায় ফিরে এসেছেন নিবেদিতা। বৃহস্পতিবার (৫ এপ্রিল) পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের তরফে এই সুখবর দেওয়ার সাথে সাথে, জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নিবেদিতা ঘোষকে সম্বর্ধনাও দেওয়া হয়। ছিলেন, জেলা পুলিশ সুপার দিনেশ কুমার, অতিরিক্ত পুলিশ সুপার অম্লান কুসুম ঘোষ সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ক্ষমতায় আসার পর, ক্রীড়াক্ষেত্রে প্রভূত উন্নতি সাধন হয়েছে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে। এমনকি, পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও, ক্রীড়া বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষত জঙ্গলমহল এলাকায় একদিকে যেমন ক্রীড়া ক্ষেত্রে পারদর্শী পুরুষ ও মহিলাদের নানাভাবে পুরস্কৃত করা হয়, ঠিক তেমনি সরাসরি পুলিশের চাকরিও দেওয়া হয়। এ ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ‘জঙ্গলমহল কাপ’। এমনটাই জানানো হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের তরফে। আপাততো, নিবেদিতাকে নিয়ে উচ্ছ্বাসে মেতেছে জেলা পুলিশ।

পুরস্কৃত করা হল জেলা পুলিশের তরফেও :

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

2 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

5 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago