Tragic Death

Accident: নিয়ন্ত্রণ হারিয়ে মর্মান্তিক বাইক দুর্ঘটনা! মৃত্যু পশ্চিম মেদিনীপুরের ব্যবসায়ীর, গুরুতর আহত অপরজন চিকিৎসাধীন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ মে:মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল বাইক চালকের। গুরুতর আহত অপর আরোহী-কে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার সন্ধ্যা সাতটা-সাড়ে সাতটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার দেউলি’র কাছে সরিষামোড়ে। নিয়ন্ত্রণ হারিয়ে একটি স্কুটার (স্কুটি) রাস্তাতেই উল্টে যায়! আশঙ্কাজনক অবস্থায় চালক ও আরোহী-কে উদ্ধার করে বেলদা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু, চোট গুরুতর হওয়ায় তাঁদের মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়। মেদিনীপুর নিয়ে যাওয়ার পথে রাস্তাতেই মৃত্যু হয়, বছর ৫০ এর তাপস দাসের! স্কুটি-তে থাকা অপর আরোহী, বছর ৪৫ এর জয়ন্ত চক্রবর্তী-কে তাঁর পরিজনেরা মেদিনীপুর মেডিক্যালে না নিয়ে গিয়ে, ফুলেশ্বরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। সোমবার সকালে পরিবার সূত্রে জানা গেছে, তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন।

এই স্কুটিতেই হয় দুর্ঘটনা:

জানা গেছে, বেলদা বাসস্ট্যান্ড এলাকার সুপরিচিত ও সকলের প্রিয় ব্যবসায়ী তাপস দাস। পূর্বাশা ট্যুর এন্ড ট্রাভেলস এর কর্ণধার তাপস বাবু’র Xerox এবং প্যাকেট দুধের দোকান-ও আছে। তাঁর স্কুটিতে চেপেই যাচ্ছিলেন জয়ন্ত চক্রবর্তী নামে অপরজন। দু’জনই বেলদার দেউলি এলাকার বাসিন্দা। স্কুটিতে চেপে বাড়ির দিকেই যাচ্ছিলেন। হঠাৎ করেই স্কুটির চাকা পিছলে গিয়ে বা যেকোনো কারণে নিয়ন্ত্রণ হারিয়ে, রাস্তাতেই তাঁরা পড়ে যান। দু’জনই গুরুতর আহত হন এবং অচৈতন্য হয়ে পড়েন। স্থানীয়দের সহায়তায় বেলদা থানার পুলিশ তাঁদের উদ্ধার করে গ্রামীণ হাসপাতালে নিয়ে যান এবং পরিবারের সদস্যদের খবর দেন। দু’জনকেই মেদিনীপুর মেডিক্যালে রেফার করা হয়। তবে, জয়ন্ত বাবুর পরিবার তাঁকে ফুলেশ্বরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। অপরদিকে, তাপস বাবু-কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া’ হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন! পথেই তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে। সোমবার তাঁর ময়নাতদন্ত হবে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালেই। এদিকে, জয়ন্ত চক্রবর্তী’র পরিবার সূত্রে জানা গেছে, তাঁর মুখে-চোখে একাধিক স্টিচ পড়েছে। তবে, তাঁর জ্ঞান ফিরে এসেছে! আঘাত গুরুতর হলেও, তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন বলে তাঁর পরিজনেরা জানিয়েছেন। এদিকে, মর্মান্তিক এই দুর্ঘটনায় শোকস্তব্ধ এলাকাবাসী।

মৃত তাপস দাস:

জয়ন্ত চক্রবর্তী :

News Desk

Recent Posts

Midnapore: নেশার কবলে পড়ে জীবন ছারখার, মূল স্রোতে ফেরাচ্ছে মেদিনীপুরের ‘জননী’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ নভেম্বর: নেশার কবলে পড়ে জীবন ছারখার হয়ে যাচ্ছে।…

1 week ago

Midnapore: শিশু দিবসে নানা অনুষ্ঠান শালবনীতে, শিশুদের অধিকার ও সুরক্ষার উপর জোর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ নভেম্বর: শনিবার শালবনীর কুলফেনি এসএসকে মাঠে উৎসাহ ও…

2 weeks ago

IIT Kharagpur: উচ্চশিক্ষায় নতুন ইতিহাস, দেশে প্রথম আইআইটি খড়্গপুরে চালু মেডিক্যালের স্নাতকোত্তর পাঠক্রম

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১২ নভেম্বর: দেশের উচ্চশিক্ষার ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করল আইআইটি…

2 weeks ago

Kharagpur: খড়্গপুর স্টেশনে টাকার পাহাড়! হাওড়ার যুবকের কাছ থেকে উদ্ধার নগদ প্রায় দেড় কোটি টাকা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ নভেম্বর: খড়্গপুর স্টেশনে তল্লাশি চালিয়ে হাওড়ার এক যুবকের…

3 weeks ago

Rambabu: দেবীর বিসর্জন উপলক্ষে প্রকাশ্যে খড়্গপুরের রামবাবু, জল্পনা নেটদুনিয়ায়

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ অক্টোবর: শ্রীনু-হত্যা মামলায় বেকসুর খালাস হওয়ার পর থেকে…

1 month ago

Midnapore: মেদিনীপুরের প্রবীণ সাংবাদিক তারাশঙ্কর চক্রবর্তীর প্রয়াণে শোকের ছায়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ অক্টোবর: হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন মেদিনীপুর শহর…

1 month ago