দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ২৩ জুন: “চাকরি দিন, না হলে আত্মহত্যা করছি”! ১০০ ডায়ালের মাধ্যমে লালবাজারে ফোন করে এক যুবকের করুন এই আর্তি শুনে চমকে গিয়েছিলেন পুলিশ আধিকারিকরা। তৎক্ষণাৎ যুবকের মোবাইল নম্বরের সূত্র ধরে তাঁর ঠিকানা জানতে পারে পুলিশ। সময় নষ্ট না করে ঘটনাস্থলে পৌঁছন দক্ষিণ কলকাতার আলিপুর থানার আধিকারিকরা। শেষ পর্যন্ত পুলিশের তৎপরতায় প্রাণে বাঁচলেন ওই যুবক।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আলিপুর রোডে ওই যুবকের বাড়ি। তাঁর নাম ওয়াসিম খান। পেশায় তিনি গাড়ির চালক। গত বছরের লকডাউনে কাজ হারিয়ে প্রবল আর্থিক সমস্যার মধ্যে জর্জরিত ছিলেন তিনি। সেখান থেকেই তাঁকে গ্রাস করে মানসিক অবসাদ। শেষ পর্যন্ত আত্মহত্যার সিদ্ধান্ত নিয়ে পুলিশকে ফোন করেন ওই যুবক। পরে পুলিশের তৎপরতায় আলিপুর থানায় নিয়ে গিয়ে কাউন্সেলিং করানো হয় তাঁর।
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…