Recent

Midnapore: শ্বশুরবাড়ির মিষ্টি কথায় ভুলে অষ্টমঙ্গলায় যাওয়াই কাল হল! কোয়েলকে ফিরে পেতে ধর্নায় বসলেন সৌরভ

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ১৭ মে: বিয়ে করেছিলেন শ্বশুরবাড়ির অমতে। প্রেমের সম্পর্কের সুবাদে প্রথমে রেজিস্ট্রি ম্যারেজ ও পরে মন্দিরে বিয়ে করেছিলেন পশ্চিম মেদিনীপুরের সৌরভ ও কোয়েল। তারপর, শশুর মশাই সহ শ্বশুর বাড়ির লোকজনদের মিষ্টি কথায় ভুলে গিয়ে স্ত্রী (কোয়েল)-কে নিয়ে অষ্টমঙ্গলায় গিয়েছিলেন সৌরভ। আর, সেটাই কাল হল! নিজেদের মেয়েকে (কোয়েলকে) জোর করে বাড়িতে আটকে রেখে, সৌরভকে দূর দূর করে তাড়িয়ে দিলেন শ্বশুরবাড়ির লোকজন। এমনকি, কোয়েলের সঙ্গে ফোনেও যোগাযোগ করতে দিলেন না! উল্টে দিলেন হুমকি। অগ্যতা বউকে ফিরে পেতে শ্বশুরবাড়ির সামনে ধর্নায় বসলেন যুবক। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলায় ঘাটাল পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের রামচন্দ্রপুর গ্রামের।

বিয়ে করেছিলেন সৌরভ ও কোয়েল:

জানা যায়, ঘাটাল থানার দীর্ঘগ্রামের বাসিন্দা ওই যুবকের নাম সৌরভ চানক। দীর্ঘদিনের প্রেম-ভালোবাসার সম্পর্কের সুবাদে বছরখানেক আগেই রেজিস্ট্রি ম্যারেজ করেছিলেন ঘাটাল পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কোয়েল সামন্ত-কে। কিছুদিন আগে আনুষ্ঠানিকভাবে একটি মন্দিরে বিয়ে করেন দু’জন। কিন্তু, এই বিয়ে মেয়ের পরিবার মেনে নেয়নি। বেশ কিছুদিন কেটে যাওয়ার পর, হঠাৎ করে কোয়েলের বাবা উত্তম সামন্ত সহ পরিবারের সদস্যরা গিয়ে সৌরভের বাড়িতে আমন্ত্রণ জানিয়ে আসে শ্বশুরবাড়িতে যাওয়ার জন্য। তারপরেই ঘটলো যত বিপদ! শ্বশুরবাড়ির লোকজনদের বিশ্বাস করে বউকে নিয়ে শশুরবাড়ি গিয়ে ‘বউ হারালেন’ সৌরভ। শ্বশুরবাড়ি থেকে একাই ফিরতে হল সৌরভকে!

অভিযোগ তাঁকে (সৌরভকে) শ্বশুরবাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে এবং তাঁর বউকে মারধর করে বাড়িতে জোর পূর্ব আটকে রাখা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে বউকে ফিরে পেতে, বিয়ের সমস্ত নথিপত্র ও হাতে প্ল্যাকার্ড নিয়ে বউ ফিরে পাওয়ার দাবিতে শ্বশুরবাড়ির গেটের সামনে ধর্নায় বসেন সৌরভ। যদিও, দীর্ঘক্ষণ ধরে বসে থাকলেও, তাঁর শ্বশুরবাড়ি অর্থাৎ কোয়েলের বাপের বাড়ির তরফ থেকে কোনো প্রতিক্রিয়া দেওয়া হয়নি। বাড়িতে তালা লাগিয়ে, বাড়ির ভেতরেই বসে থাকেন তাঁরা। কেউই বাইরে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গেও কথা বলতে চাননি। এই কান্ড দেখতে উৎসুক জনতা বাড়ির সামনে ভিড় জমালেও তাঁদের কোনো ভ্রুক্ষেপ ছিলোনা! ঘাটাল থানার তরফে জানানো হয়, লিখিত অভিযোগ পেলে তাঁরা ব্যবস্থা গ্রহণ করবেন। সেই পথেই এবার হাঁটবেন বলে বুধবার জানিয়েছেন সৌরভ।

ধর্নায় সৌরভ :

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

5 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago