Recent

West Midnapore: চোলাই মদে ভেসে যাচ্ছে সংসার! পরোক্ষে মদত পঞ্চায়েতের, মুক্তির আশায় প্রশাসনের দ্বারস্থ পশ্চিম মেদিনীপুরের প্রমীলারা

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ১০ এপ্রিল:চোলাই মদে ভেসে যাচ্ছে সংসার। ছেলে-স্বামী-শ্বশুর সবাই ডুবে এই মদের বোতলে! অভিযানে গিয়ে বাধার মুখে পড়তে হচ্ছে মহিলাদের। অভিযোগ, গ্রামেরই কিছু শাসক দলের নেতা এবং পঞ্চায়েত সদস্যের পরোক্ষ মদতে প্রতিনিয়ত বেড়ে চলেছে চোলাই মদের কারবার। এদিকে, সংসারে দিনরাত লেগে আছে অশান্তি! মদ্যপ স্বামীদের অত্যাচার সহ্য করতে না পেরে, গ্রামের মহিলারা একত্রিত হয়ে একাধিকবার অভিযান চালালেও, বন্ধ করতে পারেননি চোলাই মদের কারবার। অবশেষে তাই, পুলিশ প্রশাসনের দ্বারস্থ হলেন পশ্চিম মেদিনীপুরের এই প্রমীলারা। রবিবার, প্রখর রৌদ্র মাথায় নিয়ে চন্দ্রকোনা ১ নম্বর (ক্ষীরপাই) ব্লকের মনোহরপুর গ্রাম পঞ্চায়েতের হিজলি গ্রামের মহিলারা পুলিশ ও ব্লক প্রশাসনের দ্বারস্থ হলেন। তাঁদের কাতর আর্তি, “আমরা ভালোভাবে বাঁচতে চাই। এই অশান্তি থেকে মুক্তি চাই। একটু আশার আলো দেখতে চাই। চোলাইয়ের কারবার বন্ধ হলে তবেই আমরা স্বামী-সংসার নিয়ে শান্তিতে বসবাস করতে পারব।”

পুলিশের দ্বারস্থ মহিলারা :

রবিবার দুপুর নাগাদ হিজলি গ্রামের ৭০-৮০ জন মহিলা নিরুপায় হয়ে প্রখর রৌদ্রকে মাথায় নিয়েই ক্ষীরপাই পুলিশ ফাঁড়ি ও চন্দ্রকোনা ১নম্বর ব্লকের বিডিওর কাছে লিখিত অভিযোগ জমা দিলেন অবিলম্বে মদ বন্ধ করার দাবিতে। গ্রামের মহিলাদের দাবি, প্রায় এক বছর ধরে গ্রামের বেশ কিছু বাড়িতে মদ এনে বিক্রি করা হচ্ছে। এর ফলে অল্প বয়সী ছেলে থেকে শুরু করে বাড়ির কর্তারা প্রতিনিয়ত মদ খেয়ে নেশায় বুঁদ হয়ে থাকছে। সংসারে নিত্য অশান্তি লেগেই থাকছে। স্থানীয় পঞ্চায়েত থেকে শাসকদলের নেতাদের পরামর্শ, “স্বামীদের কন্ট্রোল করো। প্রয়োজনে আমাদের ফোন করো। আমরা পুলিশকে বলে, যারা মদ খাচ্ছে তাদের ধরিয়ে দেব।” তীব্র ক্ষোভে ফেটে পড়ে এদিন মহিলারা অভিযোগ করলেন, “চোলাই কারবারিদের চোলাই মদ তৈরি বা ব্যবসা বন্ধ করার কোনও উদ্যোগ নেই। বলছে, যে মদ খাচ্ছে, তাকে ধরিয়ে দেব! এই দ্বিচারিতার বিরুদ্ধেই আমরা পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছি।”

News Desk

Recent Posts

নতুন অবতারে ‘দাবাং’ দিলীপ, ঝালমুড়ি নিয়ে গান রেকর্ডিং স্টুডিওতে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ জুলাই: সচরাচর 'রাফ অ্যান্ড টাফ' মুডেই দেখা যায়…

4 hours ago

Medinipur: ঋতব্রত তৃণমূলের জেলা সভাপতি হয়ে উচ্ছ্বসিত প্রদীপ, ভূয়সী প্রশংসা শুভেন্দু-দিলীপের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ জুলাই: আদি তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক মনোনীত হওয়ার…

2 days ago

Midnapore: ফের স্যালাইন কাণ্ড মেদিনীপুর মেডিক্যালে, এবার মেয়াদ-উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ চিকিৎসাধীন রোগীকে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ জুলাই: ফিরল দেড় বছর আগের স্মৃতি। ফের স্যালাইন-কাণ্ড…

5 days ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুরের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় হাসপাতালে চালু হচ্ছে এমআরআই, সিটি স্ক্যান

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ৩ জুলাই: খড়্গপুর আইআইটির শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সুপার স্পেশালিটি হাসপাতালে চালু…

1 week ago

Medinipur: আনন্দপুর অগ্নিকাণ্ডের পাঁচ মাস পরেও ‘নিখোঁজ’ পিংলার অনুপ, অনিশ্চিত ভবিষ্যত সন্তানের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১ জুলাই: তারাতলার নির্মীয়মাণ গোডাউন ভেঙে ১৬ জন শ্রমিকের…

2 weeks ago

Kharagpur: রেল শহরে গুলি চালিয়ে ছিনতাইয়ের ঘটনায় খড়্গপুর ও ঝাড়খণ্ডের তিন দুষ্কৃতীকে গ্রেপ্তার করল পুলিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ২২ জুন: রবিবার দুপুরে 'ফিল্মি কায়দায়' গুলি চালিয়ে ছিনতাইয়ের ঘটনায়…

3 weeks ago