Institution

Midnapore: “মেদিনীপুর কলেজ বাংলার বিপ্লবী আন্দোলনের যজ্ঞবেদী”, বলে গেলেন সাহিত্যিক সন্মাত্রানন্দ

সুদীপ কুমার খাঁড়া, মেদিনীপুর, ১০ এপ্রিল: “মেদিনীপুর কলেজ হলো, বাংলার বিপ্লবী আন্দোলনের যজ্ঞবেদী! আর, এই বেদীতে অগ্ন্যাধান হলো চেতনা। আর, আহুতি হলো, মেদিনীপুর কলেজ ও আশেপাশের শিক্ষা প্রতিষ্ঠানের তরুণ-তরুণীদের আত্মবলিদান।” ‘মেদিনীপুর কলেজের আগুন ও বেঙ্গল ভলান্টিয়ার্স এর আহুতি’ শীর্ষক আলোচনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত বিশিষ্ট কথাসাহিত্যিক ও গবেষক সন্মাত্রানন্দ এমনটাই ভুলে গেলেন ঐতিহাসিক মেদনীপুর কলেজের পবিত্র ভূমিতে দাঁড়িয়ে। প্রসঙ্গত, বছরভর নানা কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে মেদিনীপুর কলেজ (স্বশাসিত) এর সার্ধশতবর্ষ উৎসব‌। এই সার্ধশতবর্ষ উদযাপনের অঙ্গ হিসেবে মেদিনীপুর কলেজ ও মেদিনীপুর কলেজ প্রাক্তন ছাত্র সম্মিলনীর যৌথ উদ্যোগে, শনিবার কলেজের বিবেকানন্দ হলে অনুষ্ঠিত হলো একটি মনোগ্রাহী আলোচনা সভা। সেখানেই এই স্মরণসুন্দর মন্তব্যটি করেন ‘নাস্তিক পণ্ডিতের ভিটা’ খ্যাত এই সময়ের বিশিষ্ট সাহিত্যিক সন্মাত্রানন্দ।

মেদিনীপুর কলেজের আলোচনা সভা :

তিনি তাঁর বক্তব্যের শুরুতেই মনে করিয়ে দেন, দেড়শত বছর আগের অবিভক্ত মেদিনীপুর জেলা শিক্ষাদীক্ষার ক্ষেত্রে কিছুটা হলেও পিছিয়ে থাকার কথা স্বাভাবিকভাবেই। তাঁর মতে, ১৮৭৩ সালে মেদিনীপুর কলেজ প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল, সেই অশিক্ষার অন্ধকারের মধ্যে আলোকবর্তিকা জ্বেলে দিয় প্রকৃত শিক্ষার বিকাশ ঘটানো। তাঁর কথায় মেদিনীপুর কলেজ হলো, “বাংলার বিপ্লবী আন্দোলনের যজ্ঞবেদী! আর, এই বেদীতে অগ্ন্যাধান হলো চেতনা। আর, আহুতি হলো মেদিনীপুর কলেজ ও আশেপাশের শিক্ষা প্রতিষ্ঠানের তরুণ-তরুণীদের আত্মবলিদান।” তিনি বার বার উল্লেখ করেন, শহীদ দীনেশ গুপ্ত, প্রদ্যোৎ ভট্টাচার্য, ব্রজকিশোর চক্রবর্তী, নির্মল জীবন ঘোষ, মৃগেন্দ্র নাথ দত্তের মতো বীর সন্তানদের কথা; যাঁরা ছিলেন মেদনীপুর কলেজের প্রাক্তনী এবং তিন অত্যাচারী জেলাশাসকের হাত থেকে দেশকে রক্ষার জন্য আত্মবলিদান দেন। বেঙ্গল ভলেন্টিয়ার্সের রাইটার্স বিল্ডিং অভিযানের সাথে মেদিনীপুরের নিবিড় যোগাযোগ কথা সুন্দরভাবে তুলে ধরেন সাহিত্যিক শোভন রায় ওরফে সন্মাত্রানন্দ। তাঁর তথ্য সমৃদ্ধ মনোগ্রাহী আলোচনা উপস্থিত সকলের প্রশংসা কুড়িয়ে নেয়।

সাহিত্যিক সন্মাত্রানন্দ :

এদিনের, অনুষ্ঠানের শুরুতে স্বাগত ভাষণ দেন কলেজের অধ্যক্ষ ড.গোপাল চন্দ্র বেরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রাক্তনী কার্যকরী সভাপতি ড.হরিপ্রসাদ সরকার, প্রাক্তনীর সাধারণ সম্পাদক কুনাল ব্যানার্জী, প্রাতঃ বিভাগের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড.গৌতম ঘোষ, অধ্যাপক রাজেন্দ্র নাথ দত্ত, অধ্যাপক ড.সুরজিৎ ঘোষ প্রমুখ। উপস্থিত ছিলেন, কলেজের শিক্ষক-শিক্ষিকা-আধিকারিক -কর্মচারীবৃন্দ। ছিলেন, প্রাক্তনীর সদস্য-সদস্যারা ও ছাত্র-ছাত্রীরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন ঈশিতা চট্টোপাধ্যায়।

বিপ্লবীদের পীঠস্থান মেদিনীপুর কলেজের আলোচনা সভায় :

News Desk

Recent Posts

IIT Kharagpur: আইআইটি খড়্গপুরের মেধাবী ছাত্রের রহস্য-মৃত্যু! ২০ মাসে হারিয়ে গেল ১০টি উজ্জ্বল ভবিষ্যৎ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৩ আগস্ট: মাত্র দু’সপ্তাহের ব্যবধানে ফের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা খড়্গপুর…

2 weeks ago

Medinipur: পিংলার দাপুটে তৃণমূল নেতা শেখ সবেরাতি এবং কেশপুরের যুব নেতা আসিফ ইকবাল গ্রেপ্তার, মুখ্যমন্ত্রীর সফরের পরই অ্যাকশন শুরু পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ আগস্ট: মঙ্গলবার কেশপুরের মোহবনীতে এসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।…

2 weeks ago

Midnapore: জমি-জালিয়াতির তদন্তে শালবনীতে সিআইডি আধিকারিকরা, সুমিতের বিরুদ্ধে আরও ‘তথ্য’ পেতে সুজয়কে জেরা?

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ আগস্ট: জমি-দুর্নীতি মামলার তদন্তে পশ্চিম মেদিনীপুরের শালবনীতে সিআইডি…

2 weeks ago

Midnapore: মেদিনীপুর পুরসভায় কয়েকশ কোটি টাকার দুর্নীতি? প্রায় এক হাজার বিল্ডিং প্ল্যানের অবৈধ অনুমোদনে মামলা দায়ের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: মেদিনীপুর পুর এলাকায় প্রায় এক হাজার বিল্ডিং…

3 weeks ago

Medinipur: মোবাইলে এসেছিল ‘হাই এলার্ট’ মেসেজ, আশঙ্কা সত্যি করেই পশ্চিম মেদিনীপুরে বাজে মৃত্যু ৪ জনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: বিকেল সাড়ে চারটা নাগাদ পশ্চিম মেদিনীপুরের বাসিন্দাদের…

3 weeks ago

Kharagpur: মধুচক্রে জড়িয়ে প্রভাবশালীদের ব্ল্যাকমেল, খড়্গপুরে হানি-ট্র্যাপের বড়সড় পর্দা ফাঁস পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ আগস্ট: প্রভাবশালীদের মধুচক্রে ডেকে বিশেষ মুহূর্তের 'ভিডিও' গোপনে…

3 weeks ago