Recent

Midnapore: জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে চা দোকানে ঢুকে পড়ল ট্রাক! ভর সন্ধ্যায় ভয়াবহ কাণ্ড শালবনীতে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১ জানুয়ারি: বুধবার ভর সন্ধ্যায় ভয়াবহ পথ দুর্ঘটনা ৬০নং জাতীয় সড়কের উপর গোবরু এলাকায়! এদিন সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের গোবরু এলাকায় ৬০নং জাতীয় সড়কের উপর নিয়ন্ত্রণ হারিয়ে একটি ১৬ চাকার ট্রাক রাস্তার পাশের চা দোকানে ঢুকে যায়। সেই সময় দোকানে ছিলেন ওই চা দোকানের মালিকের স্ত্রী। ঘটনায় তিনি মারাত্মকভাবে জখম হয়েছেন। গুরুতর জখম হয়েছেন ওই ট্রাকের চালকও। দু’জনকেই আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে শালবনী থানার পুলিশের তরফে ভর্তি করা হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। ঘটনাস্থল শালবনী থানার আইসি সৌরভ ঘোষের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ছাড়া উপস্থিত হয়েছে ফায়ার ব্রিগেডও।

চা দোকানে ঢুকে পড়ল ট্রাক:

বিজ্ঞাপন (Advertisement):

বিশাল ক্রেন বা হাইড্রা যন্ত্রের সাহায্যে ওই ট্রাকটিকে বের করে আনার চেষ্টা চালাচ্ছ পুলিশ ও দমকল বাহিনী। দোকানে আর কেউ ছিলেন কিনা তাও পুলিশের তরফে তদন্ত করে দেখা হচ্ছে। জানা যায়, এদিন সন্ধ্যায় ১৬ চাকার ওই ট্রাকটি মেদিনীপুর শহরের দিক থেকে শালবনীর দিকে যাওয়ার পথেই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের চা দোকানে ঢুকে পড়ে। আর তাতেই ঘটে যায় ভয়াবহ এই দুর্ঘটনা! ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতির নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে বিশাল পুলিশ বাহিনী।

ক্রেন দিয়ে বের করার চেষ্টা:

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago