Recent

Midnapore: সাত সকালেই শহর মেদিনীপুরে ব্যবসায়ীর বাড়িতে আয়কর দপ্তরের হানা! বাড়ি ঘিরে কেন্দ্রীয় বাহিনী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২ জানুয়ারি: বৃহস্পতিবার সাত সকালেই পশ্চিম মেদিনীপুরের জেলা শহর মেদিনীপুরের আমতলা সদরঘাট এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতে কেন্দ্রীয় আয়কর দপ্তরের আধিকারিকদের হানা! এদিন সকাল সাড়ে ৮টা নাগাদ ৩-৪টি গাড়িতে করে আসেন আয়কর দপ্তরের আধিকারিকেরা। বাড়ি ঘিরে রেখেছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। বাইরে রয়েছে কোতয়ালী থানার পুলিশ। ঠিক কি কারণে এই হানা তা এখনো পর্যন্ত জানা না গেলেও, ভেতরে জিজ্ঞাসাবাদ এবং তল্লাশি চলছে বলে সূত্রের খবর। এদিকে, বেলা ১২টা নাগাদ বাইরে থেকে এসেছে খাবার-দাবার। স্বাভাবিকভাবেই জল্পনা ছড়িয়েছে এদিনের এই তল্লাশি অভিযান চলতে পারে দুপুর কিংবা বিকেল অবধি।

চলছে তল্লাশি অভিযান:

বিজ্ঞাপন (Advertisement):

প্রসঙ্গত, আমতলা সংলগ্ন সদর ঘাট এলাকায় গণপতি বসু স্মৃতি সদনে রয়েছে ক্ষুদ্র ও মাঝারি শিল্প। এছাড়াও আরো বেশকিছু ব্যবসা রয়েছে তাঁদের। ওই ব্যবসা বসু পরিবার দ্বারা পরিচালিত হয়। তাঁদের পরিবারের এক সদস্য জেলা বণিক সভা বা পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্সের (PMDCCI) শীর্ষ আধিকারিক বলেও জানা গেছে। স্বাভাবিকভাবেই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে জেলা শহর মেদিনীপুরে।

এই এলাকাতেই চলছে অভিযান:

বিজ্ঞাপন (Advertisement):
News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago