Recent

Governor: সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করে বিধানসভা অধিবেশনের সমাপ্তি ঘোষণা করে দিলেন রাজ্যপাল

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ১২ ফেব্রুয়ারি:সংবিধানের ১৭৪ ধারা প্রয়োগ করে বিধানসভা অধিবেশনের সমাপ্তি ঘোষণা করে দিলেন রাজ্যপাল জগদীপ খনখড়। শনিবার নিজের টুইটার হ্যান্ডলে বিজ্ঞপ্তি জারি করে বিধানসভার অধিবেশনের সমাপ্তি ঘোষণা করে দেন তিনি। সংবিধানের ১৭৪ নম্বর ধারা অনুযায়ী, তাঁর এই ক্ষমতা প্রয়োগের অধিকার রয়েছে বলে দাবি করেছেন রাজ্যপাল। আজ, ১২ ফেব্রুয়ারি শনিবার থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়ে দিয়েছেন তিনি।

জগদীপ ধনখড়:

প্রসঙ্গত উল্লেখ্য, ২০২১ এর বিধানসভা নির্বাচনের পর রাজ্যে বিধানসভার দু’টি অধিবেশন হয়েছে। প্রথমটি বাজেট অধিবেশন, দ্বিতীয়টি শীতকালীন অধিবেশন। ১৭ নভেম্বর শীতকালীন অধিবেশনের শেষ দিন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় অধিবেশন অনির্দিষ্টকালের জন্য মুলতুবি করে দেন। ফলে, পরের অধিবেশন ডাকতে পরিষদীয় দফতরের তরফে আর রাজ্যপালের অনুমোদন নেওয়ার প্রয়োজন নেই। কিন্তু, সংসদীয় রীতি অনুযায়ী বাজেট অধিবেশন শুরু হতে পারে কেন্দ্রের ক্ষেত্রে রাষ্ট্রপতি ও রাজ্যের ক্ষেত্রে রাজ্যপালের অনুমোদন নিয়ে। কারণ, বাজেট অধিবেশন শুরু হয় রাষ্ট্রপতি বা রাজ্যপালের ভাষণ দিয়েই।

Advertisement (বিজ্ঞাপন) :

সূত্রের খবর, সাধারণত বছরের শীতকালীন অধিবেশন শেষ হলেই পরিষদীয় দফতর অধিবেশন শেষের ফাইল রাজভবনে পাঠিয়ে দেয়। তাতে সাধারণত স্বাক্ষর করে দেন রাজ্যপাল। কিন্তু, বর্তমানে রাজ্যপালের সঙ্গে রাজ্য সরকারের সম্পর্কে জটিলতা যথেষ্ট। তাই, গত বছর ১৭ নভেম্বর অধিবেশন শেষ হয়ে গেলেও, এত দিন সেই ফাইল রাজভবনে পাঠানো হয়নি। পরিষদীয় দফতর থেকে ১০ ফেব্রুয়ারি সেই ফাইল রাজভবনে পাঠানো হলে, ৪৮ ঘণ্টার মধ্যেই সেই ফাইলে স্বাক্ষর করে অধিবেশনের সমাপ্তি ঘোষণা করে দিয়েছেন রাজ্যপাল। তবে, এক্ষেত্রে এই স্বাক্ষর করার বিষয়টি রাজ্যপাল টুইট করে জানানোয় তাঁর কৌশলী পদক্ষেপই দেখছেন রাজ্য রাজনীতি।

Advertisement (বিজ্ঞাপন):

Advertisement (বিজ্ঞাপন) :

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

5 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago