Recent

Midnapore: হিমঘরে ধর্মঘট! আরও মহার্ঘ হতে পারে আলু, দুশ্চিন্তায় ‘ডায়াবেটিস’ হওয়ার জোগাড় গৃহকর্তাদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ জুলাই: আলু বোঝাই ট্রাক রাজ্যের বিভিন্ন প্রান্তে আটকে দেওয়া হচ্ছে। এমনই অভিযোগ করে সোমবার (২২ জুলাই ) থেকে কর্মবিরতির ডাক দিয়েছে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি এবং পশ্চিমবঙ্গ হিমঘর অ্যাসোসিয়েশন। ফলে হিমঘর খোলা থাকলেও, পশ্চিম মেদিনীপুরের শালবনী, গড়বেতা, চন্দ্রকোনা রোড সহ রাজ্যের সর্বত্র কাজ বন্ধ আছে আলু স্টোর বা হিমঘরে। এই পরিস্থিতিতে হিমঘর থেকে বেরোচ্ছে না আলু। ফলে মঙ্গলবার (২৩ জুলাই) থেকেই বাজারে আলুর সঙ্কট দেখা দিতে পারে! ওয়াকিবহাল মহলের মতে, এমনিতেই এখন বাজারে আলু সহ বিভিন্ন সবজির দাম লাগামছাড়া, এই কর্মবিরতির ফলে তরকারির প্রধান উপকরণ ‘আলু’ যে সাধারণ মানুষের একেবারে ধরাছোঁয়ার বাইরে চলে যেতে পারে; তা বলাই বাহুল্য! এই পরিস্থিতিতে রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্রুত হস্তক্ষেপ ছাড়া পরিস্থিতি যে জটিল আকার ধারণ করবে, তা মানছেন সব পক্ষই। ফলে ডায়াবেটিস হলে যে আলু খাওয়া বারণ, সেই আলুর চিন্তাতেই এবার ডায়াবেটিস হওয়ার জোগাড় গৃহকর্তাদের!

শালবনীতে বন্ধ হিমঘর:

উল্লেখ্য যে, রাজ্যে আলুর দাম অগ্নিমূল্য হয়ে ওঠার কারণেই, রাজ্যের বিভিন্ন সীমান্তে ভিন রাজ্য গামী আলু বোঝাই ট্রাক আটকে দেওয়া হচ্ছে বলে প্রশাসনের একটি সূত্রে জানা গেছে। এ নিয়ে ব্যবসায়ীদের দাবি, ভিন রাজ্যে আলু পাঠাতে না পারলে, চরম ক্ষতির মুখে পড়বেন ব্যবসায়ীরা। স্বয়ং মুখ্যমন্ত্রীও এই বিষয়ে ওয়াকিবহাল বলে তাঁদের দাবি। ব্যবসায়ীরা এও দাবি করেছেন, “এমন কিছু আলু আছে, যা এই রাজ্যে বিক্রি হবেনা। সেই সমস্ত গাড়িও সীমান্তে আটকে দেওয়া হয়েছে।” তাই তাঁরা ধর্মঘটের পথে যেতে বাধ্য হয়েছেন বলে দাবি প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির। অপরদিকে, পশ্চিম মেদিনীপুর জেলার কৃষি কর্মাধ্যক্ষ আশিস হুদাইত সোমবার ব্যবসায়ীদের কাছে আবেদন জানিয়েছেন, এই ধর্মঘট বা কর্মবিরতি তুলে নেওয়ার জন্য। তাঁর মতে নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য নিয়ে এই ধরনের আন্দোলন করা ঠিক নয়। বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী দ্রুত হস্তক্ষেপ করবেন বলেও আশা প্রকাশ করেছেন তিনি।

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

4 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

5 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

7 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago