দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ আগস্ট: পশ্চিম মেদিনীপুরের ডেবরায় অবস্থিত নামকরা এক স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানি ও ধর্ষণের পোস্টার পড়লো এলাকায়। যা নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অভিযোগ, শুক্রবার গভীর রাতে কেউ বা কারা ডেবরার আলোককেন্দ্র হাইস্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানি ও ধর্ষণের পোস্টার চিটিয়ে দেয় এলাকায়। যা নিয়ে শোরগোল পড়েছে ডেবরায়। এলাকাবাসীর বক্তব্য, “স্কুলের প্রধান শিক্ষককে কেন্দ্র করে যে ঘটনা ঘটেছে তা ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। আমরা প্রকৃত ঘটনা জানতে চাই।” অপরদিকে, স্কুলের প্রধান শিক্ষকের দাবি, “আমাকে বদনাম করার জন্য কিছুজন এই পোস্টার ছড়িয়েছে। আমি তাদেরকে জানিও না। আমি ওই স্কুল থেকে চলে আসার জন্য আবেদনও জানিয়েছি। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে পোস্টারিং করা হয়েছে।”
আর এই ঘটনাতেই নতুন মাত্রা যোগ করেছে, একটি ভাইরাল হওয়া অডিও। যে অডিও-তে বিদ্যালয়ের দুই চুক্তিভিত্তিক শিক্ষক-শিক্ষিকার একান্ত ব্যক্তিগত কথোপকথন প্রকাশ্যে এসেছে! সেখানে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ‘চরিত্র’ নিয়ে কটূক্তিও করতে শোনা যায় ওই শিক্ষক আর শিক্ষিকাকে। প্রধান শিক্ষক নাকি বিদ্যালয়ের ছাত্রীদের সঙ্গে অশ্লীল ব্যবহার করেন। অকারণে, তাদের শরীরে হাত দেন! স্থানীয় এক জনপ্রতিনিধি সহ এলাকার অনেকেই স্বীকার করেছেন, এনিয়ে বিদ্যালয়ে একটি সভাও হয়েছে। সেখানে নাকি প্রধান শিক্ষক তাঁর বিরুদ্ধে ওঠা কিছু অভিযোগ স্বীকার-ও করেছেন! এরপরই, শুক্রবার রাতে তাঁর বিরুদ্ধে পোস্টার পড়ে। তবে, প্রধান শিক্ষকের ঘনিষ্ঠ কিছু শিক্ষক জানিয়েছেন, এর পেছনে চক্রান্ত-ও থাকতে পারে। তাঁরা নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। অপরদিকে, নামকরা এই স্কুলের ভাবমূর্তি যাতে নষ্ট না হয়, সেজন্য সঠিক তদন্তের দাবি জানিয়েছেন এলাকাবাসী-ও। তাঁদের মতে, প্রধান শিক্ষক যদি দোষ হন, তবে তাঁর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক। আর, তাঁর বিরুদ্ধে যদি ষড়যন্ত্র হয়, তবে তাও বেরিয়ে আসুক!
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৩ আগস্ট: মাত্র দু’সপ্তাহের ব্যবধানে ফের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা খড়্গপুর…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ আগস্ট: মঙ্গলবার কেশপুরের মোহবনীতে এসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ আগস্ট: জমি-দুর্নীতি মামলার তদন্তে পশ্চিম মেদিনীপুরের শালবনীতে সিআইডি…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: মেদিনীপুর পুর এলাকায় প্রায় এক হাজার বিল্ডিং…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: বিকেল সাড়ে চারটা নাগাদ পশ্চিম মেদিনীপুরের বাসিন্দাদের…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ আগস্ট: প্রভাবশালীদের মধুচক্রে ডেকে বিশেষ মুহূর্তের 'ভিডিও' গোপনে…