South Bengal

Midnapore Weather: ওড়িশায় ঘনীভূত নিম্নচাপ! পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম সহ জঙ্গলমহলে দিনভর চলবে বৃষ্টিপাত

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ আগস্ট: উত্তর বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ ক্রমেই শক্তি বাড়িয়ে ওড়িশা উপকূলের দিকে এগোচ্ছে। আর, এর জেরেই শনিবার দফায় দফায় বৃষ্টি হয়েছে দুই মেদিনীপুর, দুই চব্বিশ পরগণা, কলকাতা ও দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায়। আজ, রবিবার, দিনভর বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে। উপকূলের পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ছাড়া আজ (রবিবার) ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান প্রভৃতি জেলায়। আগামীকাল (১৫ আগস্ট) থেকে বৃষ্টিপাত কিছুটা কমবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে, আগামীকাল (১৫ আগস্ট) দুই চব্বিশ পরগণা, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে হালকা বৃষ্টি ও ঝোড়ো হাওয়া (৪০-৫০ কিলোমিটার বেগে)’র পূর্বাভাস দেওয়া হয়েছে।

আবহাওয়া দপ্তরের ১৩ আগস্টের সতর্কবার্তা:

উল্লেখ্য যে, নিম্নচাপের প্রভাবে সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছিল আগেই। এবার, সেই নিম্নচাপ ওড়িশা উপকূলে ঘনীভূত হয়ে শনিবার থেকেই বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গ সহ পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে। নিম্নচাপ ওড়িশামুখী হওয়ায় ওড়িশা উপকূলের কাছাকাছি থাকা দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলায় আজ (রবিবার, ১৪ আগস্ট) ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সঙ্গে দক্ষিণবঙ্গ ও পশ্চিমাঞ্চলের অন্যান্য জেলাগুলিতেও বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রযাত্রায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে, আগামীকাল, ৭৬-তম স্বাধীনতা দিবসের দিন বৃষ্টিপাত কমবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বিশেষত, দুই চব্বিশ পরগণা, পূর্ব মেদিনীপুর ছাড়াও জঙ্গল অধ্যুষিত পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায় হালকা বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। প্রসঙ্গত, বর্ষার শুরুতে পশ্চিমাঞ্চলের এই সমস্ত জেলাগুলিতে ব্যাপক বৃষ্টির ঘাটতি দেখা গেছে। গত এক সপ্তাহের মধ্যে দু’দুটি নিম্নচাপ তৈরি হওয়ায়, সেই বৃষ্টির অভাব পুরোপুরি না মিটলেও, কিছুটা অন্তত মিটতে চলেছে বলে আবহাওয়া দপ্তর সূত্রে খবর।

আবহাওয়া দপ্তরের ১৪ আগস্টের সতর্কবার্তা:

বিজ্ঞাপন (Advertisement):

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago