Recent

Big Breaking: পশ্চিম মেদিনীপুরে মাটির তলা থেকে প্রচুর পরিমাণে বন্দুক ও গুলি উদ্ধার হল

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ জানুয়ারি:এই মুহুর্তের সবথেকে চাঞ্চল্যকর খবর হল, জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরে মাটির তলা থেকে উদ্ধার হল প্রচুর পরিমাণে বন্দুক ও কার্তুজ! বুধবার দুপুরে গোয়ালতোড় থানার অন্তর্গত বড়ডাঙ্গা গ্রামে (নলবনা গ্রাম পঞ্চায়েত) মাটির তলা থেকে প্রায় ৩০-৪০ টির বেশি বন্দুক ৪০০-৫০০’র বেশি কার্তুজ উদ্ধার হয়। এলাকা তথা জেলাজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে! ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী। বন্দুক ও গুলি উদ্ধার করার কাজ চলছে।

পশ্চিম মেদিনীপুরে মাটির তলা থেকে প্রচুর পরিমাণে বন্দুক ও গুলি উদ্ধার হল:

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার একদা মাও অধ্যুষিত জঙ্গলমহল গোয়ালতোড়ের এলাকায়, পঞ্চায়েতের পক্ষ থেকে রাস্তা তৈরীর কাজ চলছিল। সেই সময়, JCB দিয়ে মাটি কাটার সময় হঠাৎ, মাটির নিচ থেকে বন্দুক ও গুলি বেরিয়ে আসে। এরপরই স্থানীয়রা পুলিশে খবর দিলে গোয়ালতোড় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাটি খুঁড়ে একের পর এক বন্দুক বের করে। স্থানীয়রা জানিয়েছেন, “এ পর্যন্ত প্রায় ১০০ টি বা তারও বেশি বন্দুক এবং এক হাজারেরও বেশী সক্রিয় কার্তুজ উদ্ধার করেছে পুলিশ।” তবে, এখনো জেলা পুলিশের পক্ষ থেকে এই বিষয়ে কোনো বিবৃতি জারি করা হয়নি। যদিও, স্থানীয়দের অনুমান এগুলি মাওবাদী আমলের হতে পারে!
***আপডেট: বিকেল সাড়ে পাঁচটা নাগাদ জেলা পুলিশ সুপার দীনেশ কুমার সাংবাদিকদের জানিয়েছেন, “মোট ৬ টি প্যাকেটে প্রায় ৩৬-টি পুরানো বন্দুক ও ৪০০-৪৫০ গুলি উদ্ধার করা হয়েছে।”

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

4 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

5 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago