Fire

Paschim Medinipur: মধ্যরাতের আগুনে ভস্মীভূত দু’টি দোকান! মাথায় হাত পশ্চিম মেদিনীপুরের দুই ব্যবসায়ীর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ জানুয়ারি: ভোররাতের আগুনে পুড়ে ছাই দু’টি দোকান। পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর টাউন থানার অন্তর্গত খরিদা এলাকায় মঙ্গলবার মধ্যরাতে ঘটনাটি ঘটেছে। পুড়ে ভস্মীভূত হয়ে গেছে একটি পানের দোকান ও একটি শাঁখার দোকান। স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় দমকলে খবর দেওয়া হলেও, দমকল পৌঁছনোর আগেই দোকান দুটি সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়ে যায়। ভেতরে থাকা সমস্ত জিনিসপত্র নষ্ট হয়ে গেছে বলে জানিয়েছেন দোকানদাররা। আগুন লাগার কারণ খতিয়ে দেখছেন খড়্গপুর টাউন থানার পুলিশ।

দোকানে আগুন :

খরিদা এলাকায় একটি পানের দোকান ও একটি শাঁখার দোকান পাশাপাশি ছিল। মঙ্গলবার মধ্যরাতে (ঘড়ির কাঁটার হিসেবে বুধবার) হঠাৎ করে দু’টি দোকানেই আগুন লেগে যায়। কিছুক্ষণ পর তা দেখতে পান এলাকাবাসীরা। সাথে সাথে তাঁরা দোকানের মালিক ও দমকল বিভাগে খবর দেন ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন পৌঁছয়। দমকলের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। তবে, তার আগেই দোকান দু’টি পুড়ে ভস্মীভূত হয়ে যায়। পান দোকানের মালিক দীপক গুপ্তা বলেন, “দোকানে আগুন লেগেছে দেখে, এলাকার লোকেরা আমাকে ফোন করেন। আমি এসে দেখি দোকান পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। প্রচুর ক্ষতি হয়েছে।” কিভাবে আগুন লাগল, নাকি কেউ লাগিয়ে দিল তা এখনও বোঝা যায়নি! তদন্ত শুরু করেছে পুলিশ।

ঘটনাস্থলে দমকল :

পুড়ে ছাই দোকান :

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

4 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

5 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago