Recent

Partha Rudra: সৌরভ গাঙ্গুলি’র অত্যন্ত ঘনিষ্ঠ ক্রীড়া সাংবাদিক পার্থ রুদ্র না ফেরার দেশে

দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, ১৪ নভেম্বর: প্রায় চার মাস ধরে লড়াই জারি ছিল ক্যানসারের বিরুদ্ধে! সেই লড়াই এবার শেষ। কর্কট রোগের কাছে হেরে গিয়ে অকালেই চলে গেলেন বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক পার্থ রুদ্র (Partha Rudra)! শনিবার (১৩ নভেম্বর) সকালে নিজের বাসভবনে মাত্র ৫৭ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। কোলন ক্যানসারে আক্রান্ত হয়ে রাজারহাটের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর। সৌরভ গাঙ্গুলি’র অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন ক্রীড়া সাংবাদিক পার্থ রুদ্র। তাই, শেষবেলায় তাঁর চিকিৎসার বিষয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন মহারাজ। সম্প্রতি পার্থ কন্যা কথাকলি এই বিষয়ে ফেসবুকে সৌরভ গাঙ্গুলি সহ শুভাকাঙ্খীদের ধন্যবাদও জানিয়েছিলেন। তবে, শেষরক্ষা হলনা! লড়াই শেষ হল অত্যন্ত জনপ্রিয় এই ক্রীড়া সাংবাদিকের। তাঁর প্রয়াণে শোকের ছায়া বাংলার ক্রীড়া ও সাংবাদিক জগতে!

সৌরভ গাঙ্গুলি’র সঙ্গে পার্থ রুদ্র (একদম পেছনে), ফাইল ফটো :

জনপ্রিয় বাংলা সংবাদপত্র “আজকাল”-এ দীর্ঘদিন দক্ষতার সাথে কাজ করেছিলেন তিনি। বাংলার পাশাপাশি ইংরেজিতেও অত্যন্ত সাবলীল ছিলেন পার্থ। দীর্ঘ ২৮ বছরের সাংবাদিকতার জীবনে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে ক্রিকেটের নানা অজানা কাহিনি পাঠকদের সামনে তুলে ধরেছিলেন তিনি। সংবাদিকতার পাশাপাশি প্রাক্তন ভারত অধিনায়ক তথা বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের ম্যানেজার হিসেবেও দায়িত্ব সামলেছিলেন পার্থবাবু। অসুস্থ অবস্থায় তাঁর নিয়মিত খোঁজখবর নিতেই সৌরভও। শেষপর্যন্ত স্ত্রী মিতালি ঘোষাল ও কন্যা কথাকলিকে রেখেই পরলোক গমন করলেন তিনি। তাঁর অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে বাংলার ক্রীড়া সংবাদ জগতে।

পার্থ রুদ্র (ফাইল ছবি, সংগৃহীত) :

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

4 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

5 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago