Recent

Axis Bank এর আরও একটি শাখা পশ্চিম মেদিনীপুরে! উদ্বোধন করলেন জেলাশাসক রশ্মি কমল

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩০ সেপ্টেম্বর: Axis Bank (অ্যাক্সিস ব্যাঙ্ক) এর আরও একটি শাখা (Branch)’ র উদ্বোধন হল পশ্চিম মেদিনীপুরে। কেশপুর ব্লকের ন্যাড়াদেউল সংলগ্ন সিরাজপুরে এই শাখার উদ্বোধন হল। বুধবার এই শাখার উদ্বোধন করলেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক ডঃ রশ্মি কমল। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক (জেলা পরিষদ) পীনাকী রঞ্জন প্রধান, কেশপুর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক (BDO) দীপক ঘোষ। এছাড়াও ছিলেন, AXIS BANK এর ক্লাস্টার ম্যানেজার (Cluster Manager) প্রশান্ত মিশ্র, অন্যতম আধিকারিক গৌতম রায় প্রমুখ।

উদ্বোধন করলেন জেলাশাসক :

AXIS BANK এর আরও একটি শাখা পশ্চিম মেদিনীপুরে :

উল্লেখ্য যে, এই সিরাজপুর (ন্যাড়াদেউল) শাখাটি সহ পশ্চিম মেদিনীপুর জেলায় অ্যাক্সিস ব্যাঙ্কের মোট শাখা (Branch) সংখ্যা দাঁড়াল ৯ টি। অ্যাক্সিস ব্যাঙ্কের ক্লাস্টার ম্যানেজার প্রশান্ত মিশ্র জানিয়েছেন, “এ নিয়ে জেলায় আমাদের মোট ৯ টি শাখা গড়ে উঠলো। এদিন জেলাশাসক ডঃ রশ্মি কমল উপস্থিত ছিলেন এবং তিনি বিভিন্ন সরকারি প্রকল্পের ক্ষেত্রে উপভোক্তাদের উদ্দেশ্যে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আবেদন জানিয়েছেন। যদিও, আমরা তা করে থাকি। তবে, ভবিষ্যতেও সরকারি প্রকল্পে সঠিক বাস্তবায়ন এবং জেলাবাসীকে আরও উন্নত পরিষেবা দেওয়ার চেষ্টা করব।”

নতুন শাখা (Axis Bank) :

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

5 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago