Corona Update

সারা দেশে লাফিয়ে বাড়লো সংক্রমণ! রাজ্যেও আক্রান্তের সংখ্যা-বৃদ্ধি, পশ্চিম মেদিনীপুরে ৪৫ জন সংক্রমিত গত ২ দিনে

দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, সায়ক পন্ডা, ৩০ সেপ্টেম্বর: দেশের করোনা চিত্রে একনাগাড়ে দৈনিক সংক্রমণের হার ক্রমশ নিম্নমুখী থাকায় স্বস্তির আভাস মিলেছিল। এমনকি, গত মঙ্গলবার ২০১ দিন পর দেশের দৈনিক সংক্রমণ নেমেছিল ২০ হাজারের নীচে। কিন্তু, গতকাল এবং আজ ফের ঊর্ধ্বমুখী দৈনিক সংক্রমণের হার! বৃহস্পতিবার স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে যে, গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ৫২৯ জন। বুধবার এই সংখ্যাটা ছিলো ১৮ হাজার ৮৭০। অর্থাৎ, বুধবারের তুলনায় সংখ্যাটা বেড়েছে প্রায় ৫ হাজার। উৎসবের মরশুমের আবহে করোনার এই ঊর্ধ্বমুখী গ্রাফই বর্তমানে চিন্তায় ফেলেছে বিশেষজ্ঞদের। পাশাপাশি, গত একদিনে দেশে করোনার কারণে প্রাণ হারিয়েছেন ৩১১ জন। বুধবার এই সংখ্যাটা ছিলো ৩৭৮। আপাতত দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৭৭ হাজার ২০ জন। গত ২৪ ঘন্টায় এই মারণ ভাইরাসের প্রকোপ থেকে সুস্থ হয়েছেন ২৮ হাজার ৭১৮ জন। ইতিমধ্যেই দেশে টিকা পেয়েছেন ৮৮ কোটিরও বেশি মানুষ।

রাজ্যের বুলেটিন :

এদিকে, গত একদিনে রাজ্যেও বেড়েছে দৈনিক আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী জানা গিয়েছে যে, গত একদিনে রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৭৪৮ জন। মঙ্গলবার এই সংখ্যাটা ছিলো ৭০৮। পাশাপাশি, গত একদিনে করোনার কারণে রাজ্যে প্রাণ হারিয়েছেন ১৪ জন। মঙ্গলবার এই সংখ্যাটা ছিলো ১৩। এখনও পর্যন্ত রাজ্যে করোনার জেরে মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৭৭৮। আপাতত, রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ৬৮ হাজার ৩২১। গত একদিনে রাজ্যে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৭৪০ জন। বর্তমানে রাজ্যে সুস্থতার হার ৯৮.৩২ শতাংশ। এখনও পর্যন্ত রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৫৮০ জন। গত একদিনে রাজ্যে মোট ৪৩ হাজার ২৯১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে রাজ্যে। অন্যদিকে, বুধবার ও বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে যে রিপোর্ট পাওয়া গেছে, তাতে গত ২ দিনে জেলায় করোনা সংক্রমিত হয়েছেন যথাক্রমে- ২৭ ও ১৮। মেদিনীপুর, খড়্গপুর, বেলদা, দাঁতন, ডেবরা, গোয়ালতোড়, ঘাটাল, কেশপুর, গড়বেতা সর্বত্র সংক্রমিতের সন্ধান পাওয়া গেছে।

দেশের করোনা পরিস্থিতি :

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

4 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

5 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago