Recent

West Midnapore: চাঁদা তোলাকে কেন্দ্র করে পশ্চিম মেদিনীপুরে রাজ্য সড়কের উপর ধুন্ধুমার কাণ্ড! পুলিশের লাঠিচার্জ, বাঁশ-লাঠি নিয়ে আক্রমণ জনতারও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ জুন:চাঁদা তোলাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে ধুন্ধুমার কাণ্ড ঘটে গেল পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ি থানার পাঁচিয়াড় এলাকায়, রাজ্য সড়কের উপর। পুলিশের সঙ্গে জনতার একপ্রকার খণ্ডযুদ্ধ বেঁধে যায়। লাঠিচার্জ করতে হয় পুলিশকে। উত্তেজিত পুরুষ-মহিলারাও বাঁশ-লাঠি নিয়ে পুলিশের উপর আক্রমণ করে। আহত কেশিয়াড়ি থানার এক সাব ইন্সপেক্টর সহ একাধিক পুরুষ ও মহিলা পুলিশ কর্মী। আহত একাধিক‌ গ্রামবাসীও। ঘটনায় ২ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে পুলিশ সূত্রে।

উত্তপ্ত এলাকা :

জানা গেছে, হুল দিবসের চাঁদা তোলাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে ধুন্ধুমার কাণ্ড ঘটে রাজ্য সড়কের উপর। সূত্রের খবর অনুযায়ী, পশ্চিম মেদিনীপুরের বেলদা-কেশিয়াড়ি রাজ্য সড়কের পাঁচিয়াড় এলাকায় ‘হুল দিবস’ উপলক্ষে চাঁদা তুলছিলেন গ্রামবাসীরা। সেই খবর পেয়ে কেশিয়াড়ি থানার পুলিশ ঘটনাস্থলে আসে এবং চাঁদা তোলার বন্ধ করার নির্দেশ দেন। তারপরই, গ্রামবাসীদের সঙ্গে পুলিশের কথা কাটাকাটি শুরু হয়। তা থেকে শুরু হয় ধস্তাধস্তি। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়। এরপরও, পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠায় পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ। এমনকি মহিলাদের উপরও লাঠিচার্জ করার অভিযোগ ওঠে। অপরদিকে, স্থানীয় পুরুষ-মহিলারাও বাঁশ-লাঠি নিয়ে পুলিশের উপর আক্রমণ করে বলে পুলিশের অভিযোগ। জানা গেছে, এই ঘটনায় এক সাব ইন্সপেক্টর ও বেশ কয়েকজন পুলিশ কর্মী সহ একাধিক এলাকাবাসীরা আহত হয়েছেন। দুপুর নাগাদ জেলা পুলিশ সূত্রে জানা গেছে, দুই গ্রামবাসীকে এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে, ঘটনার নিন্দা করে পুলিশের সমালোচনা করেছে আদিবাসীদের একটি সংগঠন।

জনতা-পুলিশ খণ্ডযুদ্ধ :

ঘটনার পর এলাকার দখল নিয়েছে পুলিশ :

News Desk

Recent Posts

IIT Kharagpur: আইআইটি খড়্গপুরের মেধাবী ছাত্রের রহস্য-মৃত্যু! ২০ মাসে হারিয়ে গেল ১০টি উজ্জ্বল ভবিষ্যৎ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৩ আগস্ট: মাত্র দু’সপ্তাহের ব্যবধানে ফের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা খড়্গপুর…

1 week ago

Medinipur: পিংলার দাপুটে তৃণমূল নেতা শেখ সবেরাতি এবং কেশপুরের যুব নেতা আসিফ ইকবাল গ্রেপ্তার, মুখ্যমন্ত্রীর সফরের পরই অ্যাকশন শুরু পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ আগস্ট: মঙ্গলবার কেশপুরের মোহবনীতে এসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।…

1 week ago

Midnapore: জমি-জালিয়াতির তদন্তে শালবনীতে সিআইডি আধিকারিকরা, সুমিতের বিরুদ্ধে আরও ‘তথ্য’ পেতে সুজয়কে জেরা?

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ আগস্ট: জমি-দুর্নীতি মামলার তদন্তে পশ্চিম মেদিনীপুরের শালবনীতে সিআইডি…

2 weeks ago

Midnapore: মেদিনীপুর পুরসভায় কয়েকশ কোটি টাকার দুর্নীতি? প্রায় এক হাজার বিল্ডিং প্ল্যানের অবৈধ অনুমোদনে মামলা দায়ের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: মেদিনীপুর পুর এলাকায় প্রায় এক হাজার বিল্ডিং…

2 weeks ago

Medinipur: মোবাইলে এসেছিল ‘হাই এলার্ট’ মেসেজ, আশঙ্কা সত্যি করেই পশ্চিম মেদিনীপুরে বাজে মৃত্যু ৪ জনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: বিকেল সাড়ে চারটা নাগাদ পশ্চিম মেদিনীপুরের বাসিন্দাদের…

2 weeks ago

Kharagpur: মধুচক্রে জড়িয়ে প্রভাবশালীদের ব্ল্যাকমেল, খড়্গপুরে হানি-ট্র্যাপের বড়সড় পর্দা ফাঁস পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ আগস্ট: প্রভাবশালীদের মধুচক্রে ডেকে বিশেষ মুহূর্তের 'ভিডিও' গোপনে…

3 weeks ago