Administration

IAS Transfer Order: প্রায় তিন বছর পর বদলি হলেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক! বদলি ঝাড়গ্রাম, পুরুলিয়া সহ একাধিক জেলায়

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২ জুন: পশ্চিম মেদিনীপুর সহ একাধিক জেলার জেলাশাসকদের বদলি করা হলো। প্রায় তিন বছর পর, বদলি হলেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক ডঃ রশ্মি কমল। তাঁর পরিবর্তে, এই জেলার জেলাশাসক হয়ে আসছেন আয়েশা রানী এ.। তিনি দক্ষিণ দিনাজপুরের জেলাশাসক ছিলেন। তার আগে, ঝাড়গ্রাম জেলার দায়িত্ব পালন করেছেন তিনি। উল্লেখ্য যে, ২০১৯ এর জুন মাসে (১২ জুন) পশ্চিম মেদিনীপুরের দায়িত্ব নিয়েছিলেন ডঃ রশ্মি কমল। তাঁর পদোন্নতি হচ্ছে রাজ্যের ভূমি দপ্তরে, ডিএলআরএস (DLRS) হিসেবে। এদিকে, বদলি হলেন ঝাড়গ্রামের জেলাশাসক জয়সী দাশগুপ্ত-ও। তাঁর-ও পদোন্নতি হচ্ছে রাজ্য প্রাণিসম্পদ দপ্তরের ARD হিসেবে। সুনীল আগারওয়াল ঝাড়গ্রামের নতুন জেলাশাসক হচ্ছেন।

ড. রশ্মি কমল:

এদিকে, সম্প্রতি প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক হাত নিয়েছিলেন পুরুলিয়ার জেলাশাসক রাহুল মজুমদার-কে। তাঁকে বদলি করে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন এবং আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটির দায়িত্ব দেওয়া হয়েছে। পুরুলিয়ার নতুন জেলাশাসক হয়ে আসছেন, হাওড়ার অতিরিক্ত জেলাশাসক রজত নন্দ। এছাড়াও, মালদা, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, দক্ষিণ দিনাজপুর- প্রভৃতি একাধিক জেলার জেলাশাসকরা বদলি হচ্ছে। অন্যদিকে, বদলি হয়েছে সচিব পর্যায়েও। অত্রি ভট্টাচার্য্য, সৌমিত্র মোহন, নন্দিনী চক্রবর্তী- প্রমুখ একাধিক IAS বদলি হচ্ছেন। পর্যটন দপ্তরের প্রধান সচিব ছিলেন নন্দিনী চক্রবর্তী। তাঁর বদলে এই দপ্তর এর নতুন প্রধান সচিব হচ্ছেন সৌমিত্র মোহন। তিনি স্বাস্থ্য দপ্তরের সচিব পদে ছিলেন। মৎস দপ্তর থেকে সুন্দরবন উন্নয়ন দপ্তরে পাঠানো হচ্ছে অত্রি ভট্টাচার্যকে।

আয়েশা রানী এ:

বিজ্ঞপ্তি:

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago