Recent

Duare Ration: মন ভালো নেই রেশন ডিলারের! ‘দুয়ারে রেশন’ বন্ধ পশ্চিম মেদিনীপুরের এই গ্রামে

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ৯ জুলাই: ‘দুয়ারের রেশন’ এর পরিবর্তে, রেশন ডিলারের ‘দুয়ার’ থেকেই দেওয়া হচ্ছে রেশন। মানা হচ্ছেনা সরকারী বিধি। রেশন ডিলারের বিরুদ্ধে তাই চরম ক্ষোভে ফুঁসছেন গ্রাহকরা। এমনই অভিযোগ পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা এক নম্বর ব্লকের শ্রীনগরের রেশন ডিলার শক্তি চৌধুরীর বিরুদ্ধে। রেশন গ্রাহক বা উপভোক্তাদের অভিযোগ, রেশন ডিলার শক্তিপদ চৌধুরী বেশ কয়েক মাস ধরে ‘দুয়ারে রেশন’ প্রকল্প বন্ধ করে দিয়েছেন। প্রকল্প শুরু হওয়ার সময় কয়েকদিন দিয়েছিলেন দুয়ারে রেশন, তারপর থেকেই তিনি পুরোপুরি বন্ধ করে দিয়েছেন। সবাই সরকারি নিয়ম মানলে, উনি কেন মানবেন না, শনিবার এই নিয়েই ক্ষোভ দেখালেন রেশন নিতে আসা সাধারণ মানুষ।

ডিলার শক্তিপদ চৌধুরী’র বিরুদ্ধে অভিযোগ:

বিষয়টি নিয়ে এদিন বেশ অস্বস্তিতে পড়ে যান ডিলার শক্তিপদ চৌধুরী। ক্যামেরার সামনে কিছু বলতেও চাননি! তবে, ক্যামেরার বাইরে, তিনি নিজের ‘মনের কথা’ (বা, ‘মনগড়া কথা’) বলেছেন! তাঁর সাফাই, তাঁর মেয়ের বিয়ে দিয়েছিলেন অন্যত্রে। সম্প্রতি, মাস তিনেক আগে তাঁর মৃত্যু হয়েছে। তাই, মন ভালো না থাকার কারণে, দুয়ারে রেশন কয়েক দিন বন্ধ আছে, দ্রুত চালু হয়ে যাবে! বিষয়টি দুঃখের হলেও, মনখারাপের সঙ্গে ‘দুয়ারে রেশন’ প্রকল্প বন্ধ থাকার সম্পর্ক কি গ্রামবাসীরা মেলাতে পারছেন না! তাঁদের প্রশ্ন, মাসের পর মাস বাড়ি থেকে রেশন দেওয়া কিংবা বাকি সমস্ত কাজ-ই করছেন, ‘দুয়ারে রেশন’ দিতে গেলেই মনের উপর চাপ পড়ছে? এবিষয়ে, চন্দ্রকোনা ১‌ নং ব্লকের বিডিও রথীন্দ্রনাথ অধিকারী বলেন, “সরকারী নিয়ম অনুযায়ী দুয়ারে রেশন সকল ডিলারকে দিতে হবে। কেউ যোদি এই নিয়ম না মানেন, তাঁর বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া হবে। খাদ্য দফতরকে বিষয়টি দেখতে বলা হয়েছে।”

News Desk

Recent Posts

নতুন অবতারে ‘দাবাং’ দিলীপ, ঝালমুড়ি নিয়ে গান রেকর্ডিং স্টুডিওতে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ জুলাই: সচরাচর 'রাফ অ্যান্ড টাফ' মুডেই দেখা যায়…

12 hours ago

Medinipur: ঋতব্রত তৃণমূলের জেলা সভাপতি হয়ে উচ্ছ্বসিত প্রদীপ, ভূয়সী প্রশংসা শুভেন্দু-দিলীপের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ জুলাই: আদি তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক মনোনীত হওয়ার…

2 days ago

Midnapore: ফের স্যালাইন কাণ্ড মেদিনীপুর মেডিক্যালে, এবার মেয়াদ-উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ চিকিৎসাধীন রোগীকে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ জুলাই: ফিরল দেড় বছর আগের স্মৃতি। ফের স্যালাইন-কাণ্ড…

5 days ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুরের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় হাসপাতালে চালু হচ্ছে এমআরআই, সিটি স্ক্যান

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ৩ জুলাই: খড়্গপুর আইআইটির শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সুপার স্পেশালিটি হাসপাতালে চালু…

1 week ago

Medinipur: আনন্দপুর অগ্নিকাণ্ডের পাঁচ মাস পরেও ‘নিখোঁজ’ পিংলার অনুপ, অনিশ্চিত ভবিষ্যত সন্তানের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১ জুলাই: তারাতলার নির্মীয়মাণ গোডাউন ভেঙে ১৬ জন শ্রমিকের…

2 weeks ago

Kharagpur: রেল শহরে গুলি চালিয়ে ছিনতাইয়ের ঘটনায় খড়্গপুর ও ঝাড়খণ্ডের তিন দুষ্কৃতীকে গ্রেপ্তার করল পুলিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ২২ জুন: রবিবার দুপুরে 'ফিল্মি কায়দায়' গুলি চালিয়ে ছিনতাইয়ের ঘটনায়…

3 weeks ago