Recent

By Election: মেদিনীপুর শহরে সান্ধ্যকালীন প্রচারে ঝড় BJP প্রার্থীর! তৃণমূলের বিরুদ্ধে আনলেন বিস্ফোরক অভিযোগ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ নভেম্বর: সুসজ্জিত বাইক ও টোটো র‌্যালির মধ্য দিয়ে সোমবার সন্ধ্যায় প্রচারে ঝড় তুললেন BJP প্রার্থী শুভজিৎ রায় ওরফে বান্টি। এদিন সকালে মেদিনীপুর সদর ব্লকের ধেড়ুয়া ও চাঁদড়া অঞ্চলে প্রচার চালানোর পর, সন্ধ্যায় জেলা শহর মেদিনীপুরের ৩, ৪ ও ২৫ নং ওয়ার্ডে সুসজ্জিত বাইক ও টোটো র‌্যালির মধ্য দিয়ে প্রচার করেন বিজেপি প্রার্থী। ছিল ব্যান্ড পার্টিও। শহরের সিপাইবাজার, দেশবন্ধুনগর, উদয়পল্লী, নেপালীপাড়া প্রভৃতি এলাকায় প্রচার চলাকালীন রাস্তার দু’পাশে দাঁড়িয়ে থাকা উৎসাহী জনতার সঙ্গে জনসংযোগ করেন এবং ভোট প্রার্থনা করেন BJP প্রার্থী। প্রচারের মাঝেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনেন বিজেপি প্রার্থী শুভজিৎ রায়। তিনি বলেন, “আমাদের এক গ্রাম পঞ্চায়েত সদস্যের দাদা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে চাকরি (চুক্তিভিত্তিক) করেন। তাঁকে তৃণমূলের পক্ষ থেকে হুমকি দেওয়া হয়েছে, যদি তাঁর ভাই প্রচারে বেরোয়, তাহলে তাঁর চাকরি আর থাকবে না! সেইসঙ্গে ওই বুথে যারা যারা প্রচারে বেরোবে, তাদের বিরুদ্ধে ভোটের পরেই মামলা দেওয়া হবে বলেও হুমকি দেওয়া হয়েছে। এভাবেই সন্ত্রাস করে তৃণমূল আমাদের কর্মীদের রুখে দিতে চাইছে।” যদিও, মানুষ এই সন্ত্রাস রুখে দিয়ে সন্ত্রাসের বিরুদ্ধে ভোটদান করবে বলে আশাবাদী শুভজিৎ। প্রচারে তিনি অভূতপূর্ব সাড়া পাচ্ছেন বলেও এদিন সন্ধ্যায় দাবি করেছেন।

বিজেপি প্রার্থীর প্রচার:

বিজ্ঞাপন (Advertisement):

অন্যদিকে, বিজেপি প্রার্থীর এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে তৃণমূল। তৃণমূলের জেলা সভাপতি তথা প্রার্থী সুজয় হাজরা বলেন, “আমি প্রার্থী হিসেবে যেখানে যাচ্ছি সেখানেই বলছি আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবেন, আমাকে আশীর্বাদ করবেন। কিন্তু, ভোট কাকে দেবেন, সেটা আপনাদের নিজস্ব ব্যাপার। সেখানে আমার অজান্তে আমাদের দলের কেউ এরকম হুমকি দেবে, এটা কখনোই হতে পারে না! আসলে বিজেপি প্রচার করার লোকটাও পাচ্ছে না। ইভিএম কমিশনিং এর জন্যও বাইরে থেকে লোক আনতে হচ্ছে। তাই, হীনমন্যতা থেকে এই সমস্ত কথা বলছে। অভিযোগের কোনও ভিত্তি নেই।”

বিজ্ঞাপন (Advertisement):

অপরদিকে, তৃণমূলের নির্বাচনী কমিটির চেয়ারম্যান তথা খড়্গপুর গ্রামীণের বিধায়ক দীনেন রায় বলেন, “আমরা তো এতদিন ধরে প্রচার করছি, কোথাও বিজেপি-কে দেখতেই পাচ্ছি না। যাদের প্রচারেই দেখা যাচ্ছে না; তাদের আবার হুমকি দিয়ে তৃণমূলের কি লাভ! পুরোটাই ভিত্তিহীন এবং প্রচারের আলোয় থাকার জন্য অভিযোগ করেছেন বিজেপি প্রার্থী। এরকম যদি সঠিক কোথাও কোনো অভিযোগ থাকে, আমরা নিশ্চয়ই তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। আমরা আগেই বলেছি, এই উপনির্বাচনে উৎসবের মেজাজে মানুষ ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করবে আমাদের প্রার্থী সুজয় হাজরাকে।” এ নিয়ে বিজেপি প্রার্থী শুভজিৎ রায়ের পাল্টা দাবি, তাঁরা নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশনের কাছে সমস্ত অভিযোগ জমা করবেন।

মেদিনীপুর শহরে প্রচার:

বিজ্ঞাপন (Advertisement):

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

5 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago