Railway

Kharagpur Division: খড়্গপুর-টাটানগর ভায়া ঝাড়গ্রাম মেমু স্পেশাল ট্রেন চালু হচ্ছে শুক্রবার থেকে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১ ডিসেম্বর: জঙ্গলমহল বাসীর দাবি মেনে অবশেষে ফেরানো হচ্ছে খড়্গপুর-টাটানগর-খড়্গপুর (০৮০৫৩/ ০৮০৫৪) স্পেশাল মেমু ট্রেন (Memu Special Train)। আগামী ৪ নভেম্বর, শুক্রবার থেকে চালু হচ্ছে খড়্গপুর ডিভিশনের (Kharagpur Division ( অন্তর্গত এই মেমু ট্রেন। কলাইকুন্ডা, খেমাশুলি, ঝাড়গ্রাম, গিধনি হয়ে ঝাড়খণ্ডের টাটানগর (টাটা) পৌঁছবে এই ট্রেন। আবার, ওই পথেই খড়্গপুরে আসবে এই মেমু স্পেশাল। স্বাভাবিকভাবেই, খড়্গপুর (পশ্চিম মেদিনীপুর) ও ঝাড়গ্রাম বাসী রেলযাত্রীদের জন্য খুশির খবর নিঃসন্দেহে।

চালু হচ্ছে আরও একটি মেমু ট্রেন (প্রতীকী ছবি):

দক্ষিণ পূর্ব রেলওয়ে সূত্রে জানা গেছে, আগামী ৪ নভেম্বর অর্থাৎ শুক্রবার খড়্গপুর-টাটানগর (০৮০৫৩) ট্রেনটি বিকেল ৫ টা ৫০ মিনিটে (17.50) খড়্গপুর স্টেশন (Kharagpur Station) থেকে ছাড়বে। ট্রেনটি টাটানগরে (Tatanagar Station) পৌঁছবে রাত্রি ৮ টা ৫০ মিনিটে (20.50)। অন্যদিকে, পরদিন অর্থাৎ ৫ নভেম্বর, শনিবার, টাটানগর-খড়্গপুর ট্রেনটি (০৮০৫৪) ভোর ৩ টা ১৫ মিনিটে টাটানগর থেকে ছেড়ে খড়্গপুরে পৌঁছবে সকাল ৫ টা ৫০ মিনিটে। প্রসঙ্গত, উল্লেখ্য এর আগে দক্ষিণ পূর্ব রেল তথা খড়্গপুর ডিভিশনের অন্তর্গত একাধিক মেমু প্যাসেঞ্জার চালু করা হয়েছে আগস্ট, সেপ্টেম্বর মাস নাগাদ। গত দু’বছরের অচলাবস্থা কাটিয়ে ধীরে ধীরে রেল পরিষেবা যে আগের মতোই স্বাভাবিক হচ্ছে তা বলাই বাহুল্য!

Advertisement:

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago