Festival

Midnapore: মঞ্চে DM, SP, MLA! হঠাৎই হুড়মুড় করে ভেঙে পড়ল মেদিনীপুর DAV ঘাটে তৈরি ছট উৎসবের সেই মঞ্চ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩০ অক্টোবর: সবেমাত্র জেলাশাসক (District Magistrate) আয়েশা রানী বক্তব্য শেষ করেছেন। তাঁর চেয়ারে বসার আগেই হুড়মুড় করে ভেঙে পড়ল জেলা শহর মেদিনীপুরের ডিএভি (DAV Public School সংলগ্ন) ঘাটের মঞ্চ। ছট পূজা উপলক্ষে এই মঞ্চ তৈরি করা হয়েছিল। সন্ধ্যার ঠিক মুখে সাড়ে পাঁচটা নাগাদ এই দুর্ঘটনা ঘটে! মঞ্চের উপরের অংশ অতিথিদের প্রায় মাথার উপর ভেঙে পড়ে। কোনমতে সামাল দেওয়া হয়। পুলিশ, প্রশাসন ও আয়োজকদের তরফে বের করে আনা হয় জেলাশাসক, জেলা পুলিশ সুপার, বিধায়কদের।

সেই মুহূর্ত :

মঞ্চ ভাঙার আগে :

প্রসঙ্গত, মেদিনীপুর শহরের ডিএভি পাবলিক স্কুল লাগোয়া কংসাবতী নদীর ঘাটে ছট পুজোর অনুষ্ঠান চলাকালীন রবিবার সন্ধ্যা নাগাদ মঞ্চ ভেঙে পড়ে। ঘটনায় কমবেশি দু’জন আহত হয়েছেন বলে জানা গেছে। উল্লেখ্য যে, মেদিনীপুর পৌরসভার উদ্যোগে এবং ছট পূজা মহোৎসব জনতা সেবা সমিতর পরিচালনায় কংসাবতী নদী ঘাটে ছট পূজার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন- জেলাশাসক আয়েশা রানী এ, জেলা পুলিশ সুপার দীনেশ কুমার, মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়া, এমকেডিএ চেয়ারম্যান ও খড়্গপুর গ্রামীণের বিধায়ক দীনেন রায়, মেদিনীপুর পৌরসভার পৌরপ্রধান সৌমেন খান প্রমুখ। ছিলেন পৌরসভার একাধিক কাউন্সিলর। মঞ্চে জেলাশাসক বক্তব্য রাখার পরেই হঠাৎই ভেঙে পড়ে মঞ্চ! ঘটনা ঘিরে ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। তবে, কিভাবে বা কার গাফিলতিতে এই ঘটনা ঘটলো, তা নিয়ে এখনও উদ্যোক্তা বা আয়োজকদের তরফে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনা ঘিরে হুলুস্থুল কাণ্ড:

ফাঁকা করা হল মঞ্চ :

Advertisement:

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

4 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

5 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago