Politics

SFI: ‘শিক্ষা বাঁচাও দেশ বাঁচাও’ স্লোগান তুলে তিন রাজ্য ঘুরে পশ্চিম মেদিনীপুর থেকে ঝাড়গ্রামের পথে SFI এর সর্বভারতীয় জাঠা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২২ আগস্ট: শিক্ষা ছাড়া কোনো জাতি এগোতে পারেনা। প্রকৃত শিক্ষার অভাবেই অন্ধকারে ডুবে থাকে দেশ। সেই ‘শিক্ষা’-কেই আন্দোলনের হাতিয়ার করে সিপিআইএমের সর্বভারতীয় ছাত্র সংগঠন এস এফ আই (SFI- Students’ Federation of India) সারা দেশ জুড়ে ২৫০০ কিলোমিটার পদযাত্রায় বেরিয়েছে। যা ‘সর্বভারতীয় জাঠা’ নামাঙ্কিত। যার স্লোগান- “ক্লাস রুমে বিভাজন নয়, শিক্ষার পাঠক্রমে মৌলবাদী ও সাম্প্রদায়িক বিষয়বস্তু নয়, হোক বৈজ্ঞানিক পাঠক্রম, সর্বোপরি শিক্ষা বাঁচাও দেশ বাঁচাও, সংবিধান বাঁচাও।” “টাকা যার শিক্ষা তার” এই নীতির তীব্র বিরোধিতা করা হয়েছে এসএফআই-এর তরফে। আর, এই স্লোগান নিয়েই সর্বভারতীয় জাঠা রবিবার পশ্চিম মেদিনীপুর জেলায় ১২০ কিমি পথ অতিক্রম সহ আটটি স্থানে সভা সমাবেশের মধ্য দিয়ে সন্ধ্যা নাগাদ পৌঁছয় জেলা শহর মেদিনীপুরে। আজ, সোমবার তা মেদিনীপুর শহর থেকে ঝাড়গ্রাম জেলার উদ্দেশ্যে রওনা দিয়েছে।

এস এফ আই কর্মীরা:

রূপনারায়ণ নদীর তীরে পূর্ব মেদিনীপুর ও হাওড়া জেলা পেরিয়ে পশ্চিম মেদিনীপুর জেলার গোপীগঞ্জ থেকে রবিবার এই কেন্দ্রীয় জাঠা মিছিলের সূচনা হয়। পশ্চিম মেদিনীপুরের খুকুড়দহ, গৌরা, ঘাটাল, ক্ষীরপাই, চন্দ্রকোনা, বহড়াশোল সহ ক্ষুদিরামের জন্মভিটে কেশপুরের মোহবনী এবং সুকুমার সেনগুপ্ত স্মৃতি মহাবিদ্যালয়ে হয় প্রচার সভা। সন্ধ্যা সাতটায় সেই জাঠা মিছিল পৌঁছয় মেদিনীপুর শহরে, মেদিনীপুর কলেজ সংলগ্ন নেতাজী মূর্তির পাদদেশে। সেখানেই হয় সমাবেশ। সমাবেশে বক্তব্য রাখেন, সংগঠনের রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য এবং প্রাক্তন সম্পাদক ধ্রবোজ্যোতি দাস প্রমুখ। আওয়াজ তোলা হয়, টাকার বিনিময়ে শিক্ষা আর চাকরির বিরুদ্ধে। শিক্ষাকে কেন্দ্র করে রাজ্য সরকারের দুর্নীতি আর কেন্দ্রের জাতীয় শিক্ষানীতির বিরুদ্ধে গর্জে ওঠেন বক্তারা। পার্থ, অনুব্রতদের জেলে যাওয়ার বিষয়ে নেতৃত্বরা বলেন, “আভি তো শুরু হুয়ি হ্যায়, পিকচার আভি বহুত বাকি হ্যায়।”

সর্বভারতীয় জাঠা :

News Desk

Recent Posts

নতুন অবতারে ‘দাবাং’ দিলীপ, ঝালমুড়ি নিয়ে গান রেকর্ডিং স্টুডিওতে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ জুলাই: সচরাচর 'রাফ অ্যান্ড টাফ' মুডেই দেখা যায়…

13 hours ago

Medinipur: ঋতব্রত তৃণমূলের জেলা সভাপতি হয়ে উচ্ছ্বসিত প্রদীপ, ভূয়সী প্রশংসা শুভেন্দু-দিলীপের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ জুলাই: আদি তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক মনোনীত হওয়ার…

2 days ago

Midnapore: ফের স্যালাইন কাণ্ড মেদিনীপুর মেডিক্যালে, এবার মেয়াদ-উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ চিকিৎসাধীন রোগীকে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ জুলাই: ফিরল দেড় বছর আগের স্মৃতি। ফের স্যালাইন-কাণ্ড…

5 days ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুরের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় হাসপাতালে চালু হচ্ছে এমআরআই, সিটি স্ক্যান

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ৩ জুলাই: খড়্গপুর আইআইটির শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সুপার স্পেশালিটি হাসপাতালে চালু…

1 week ago

Medinipur: আনন্দপুর অগ্নিকাণ্ডের পাঁচ মাস পরেও ‘নিখোঁজ’ পিংলার অনুপ, অনিশ্চিত ভবিষ্যত সন্তানের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১ জুলাই: তারাতলার নির্মীয়মাণ গোডাউন ভেঙে ১৬ জন শ্রমিকের…

2 weeks ago

Kharagpur: রেল শহরে গুলি চালিয়ে ছিনতাইয়ের ঘটনায় খড়্গপুর ও ঝাড়খণ্ডের তিন দুষ্কৃতীকে গ্রেপ্তার করল পুলিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ২২ জুন: রবিবার দুপুরে 'ফিল্মি কায়দায়' গুলি চালিয়ে ছিনতাইয়ের ঘটনায়…

3 weeks ago