Animal

Elephant: রাম-রাজ্য! পিড়াকাটায় রাজ্য সড়কে ‘রামলাল’ এর দাদাগিরি, একের পর এক গাড়ি আটকে খাবার খেলেন গজরাজ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২২ আগস্ট: এ যেন ‘রাম’ (রামলাল) এর নিজের রাজ্য! সাতসকালেই জঙ্গল থেকে বেরিয়ে রেশনের গাড়ি সহ একের পর গাড়ি আটকে পছন্দমত চাল, গম, আলু খেলেন গজরাজ। নাম তার ‘রামলাল’। ভালোবেসে রেখেছেন জঙ্গলমহলবাসী। এমনিতে বেশ শান্ত শিষ্ট প্রকৃতির। ঝাড়গ্রাম আর পশ্চিম মেদিনীপুরের লোকালয়েই ঘুরে বেড়ায়। সম্প্রতি, উত্যক্ত হয়ে দু-একটি দুর্ঘটনা ঘটিয়েছে অবশ্য। দুই ব্যক্তিকে খুনের দায়ে অভিযুক্ত রামলাল! তবে, তার আগে অবধি রামলালের নামে এলাকাবাসীর তেমন অভিযোগ ছিলোনা। গত কয়েক সপ্তাহ আগেই ঝাড়গ্রাম থেকে ‘মহাশয়’ এসেছেন পশ্চিম মেদিনীপুরে। পিড়াকাটা, মেদিনীপুর, চাঁদড়া সহ বিভিন্ন রেঞ্জেই তাঁর তাণ্ডব লক্ষ্য করা গেছে। এই মুহূর্তে রামলাল আছেন পিড়াকাটা রেঞ্জে। সোমবার সাত সকালেই শালবনী ব্লকের পিড়াকাটা সংলগ্ন রঞ্জার জঙ্গল সংলগ্ন রাজ্য সড়কে উঠে আসেন তিনি। রীতিমতো ‘দাদাগিরি’ দেখিয়ে একের পর এক ট্রাক, পিকাপ ভ্যান আটকালেন! তারপর ইচ্ছেমতো খাবার খেয়ে ফের জঙ্গলে প্রবেশ করেন ‘রামলাল’!

রামলালের দাদাগিরি:

রামলাল পূর্ণবয়স্ক দাঁতাল। স্বাভাবিকভাবেই খাবারের চাহিদা আছে। এদিকে, ক্রমশ ফাঁকা হয়ে যাওয়া জঙ্গলে খাবার তেমন নেই! জঙ্গলমহলের এই এলাকায় মাঠে তেমন ফসল-ও নেই। সদ্য রোপণ করা হয়েছে ধান চারা‌। অগ্যতা, খাবারের খোঁজে লোকালয়-ই ভরসা রামলালের। এদিন, অবশ্য লোকালয়ের ছাড়িয়ে একেবারে রাজ্য সড়কেই দাদাগিরি দেখালো রামলাল। এলাকার যুবকরা তারিয়ে তারিয়ে উপভোগ করলো। মোবাইল নিয়ে রামের পেছনে পেছনে প্রজারা হাঁটলো ঠিকই, তবে তা যে রীতিমতো বিপজ্জনক; স্মরণ করিয়ে দিলেন বনদপ্তরের আধিকারিকরা। পিড়াকাটার রেঞ্জ অফিস সূত্রে জানা গেছে, এই মুহূর্তে রঞ্জা থেকে বেনাগেড়িয়ার জঙ্গলে প্রবেশ করেছে রামলাল। সতর্ক করা হয়েছে এলাকাবাসীকে।

রেশনের গাড়িতে হানা :

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

5 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago