Political Violence

পশ্চিম মেদিনীপুরে বোমাবাজি, নিজেদের পার্টি অফিসই ভেঙে গুঁড়িয়ে দিল তৃণমূল কর্মীরা! “পুলিশ অবিলম্বে পদক্ষেপ নিক”, জেলা সভাপতি বললেন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩১ ডিসেম্বর: ফের শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তাল হল পশ্চিম মেদিনীপুর! গড়বেতা থানার অন্তর্গত খড়কুশমা গ্রামে বৃহস্পতিবার রাতে এবং শুক্রবার সকাল থেকে তৃণমূলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় এলাকায় দেখা দিয়েছে ব্যাপক উত্তেজনা। দু’পক্ষের সংঘর্ষের জেরে ভাংচুর করা হয় তৃণমুলের দলীয় কার্যালয়। শয়ে শয়ে হয় বোমাবাজি! আহত হয়েছেন ২-৩ জন গ্রামবাসী। এদিকে গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ অস্বীকার করে জেলা তৃণমূল জানিয়েছে, এসব দুষ্কৃতীদের কাজ। গ্রামেরই দুটি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়েছে। দল-রং না দেখে, পুলিশ অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করুক।

তাজা বোমা উদ্ধার :

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাতে ওই এলাকায় শতাধিক বোমা ফাটায় একদল দুষ্কৃতী। গ্রামের একদল তৃণমূল কর্মীই এই ঘটনা ঘটিয়েছে বলে স্থানীয় সূত্রে জানা যায়। পঞ্চায়েতের ক্ষমতা দখলকে কেন্দ্র তৃণমুলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বলে খবর। ঘটনায় ২-৩ জন গ্রামবাসী আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে, এলাকায় উত্তেজনা থাকায় সকাল থেকেই চলছে পুলিশি টহল। পাশাপাশি এলাকা থেকে শুক্রবার বেশকিছু তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। যদিও এই ঘটনার সঙ্গে তৃণমুলের কেউ জড়িত নয় বলে দাবি পশ্চিম মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি সুজয় হাজরা’র। তিনি জানান, “যারা প্রকৃত তৃণমূল কর্মী, মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে দীক্ষিত, তাঁরা কখনোই দলীয় কার্যালয়ে ভাঙচুর চালাবে না। এটা দুষ্কৃতীদের কাজ। পুলিশকে বলা হয়েছে, যারা এই ঘটনার সঙ্গে যুক্ত, তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হোক।”

আহত তৃণমূল কর্মীরা :

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

5 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago