Police Administration

Police Medal: পশ্চিম মেদিনীপুরের দু’জন পুলিশকর্মী পাচ্ছেন রাষ্ট্রপতি পুরস্কার! রাজ্যের একমাত্র মহিলা পুলিশকর্মী হিসেবে পুরস্কৃত হচ্ছেন কবিতা দাস

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ ফেব্রুয়ারি: কর্মজীবনে ভাল কাজের স্বীকৃতি হিসেবে, রাষ্ট্রপতির দেওয়া “প্রশংসনীয় পদক” (Police Medal for Meritorious Service) পেতে চলেছেন পশ্চিম মেদিনীপুরের ২ জন পুলিশকর্মী। এঁদের মধ্যে একজন মহিলা পুলিশ কর্মী। উল্লেখ্য, এই রাজ্য থেকে মাত্র ১৬ জন পুলিশ কর্মীর নাম ঘোষণা করা হয়েছে রাষ্ট্রপতি কর্তৃক Police Medal for Meritorious Service এর জন্য। এঁর মধ্যে ইন্সপেক্টর পদে কর্মরত একমাত্র মহিলা পুলিশ কর্মী হিসেবে রয়েছেন কবিতা দাস। বর্তমানে তিনি জেলার খড়্গপুরের সালুয়াতে থাকা, ‘পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে’ (Police Training School) এর ‘লেডি ইন্সপেক্টর’ (Lady Inspector) পদে কর্মরত রয়েছেন। এর আগে, ২০১৩ সালে “মুখ্যমন্ত্রী পদক” এবং ২০১৪ সালে রাজ্য সরকার কর্তৃক “সেবা পদক” অর্জন করেছিলেন তিনি।

কবিতা দাস ;

কবিতা জানান, ভালো কাজ করলে কাজের স্বীকৃতি পাওয়া যায়। তা আগেও তিনি পেয়েছেন। সেই সঙ্গেই, আত্মবিশ্বাস রেখে এগিয়ে গেলে সাফল্য আসবেই বলে বার্তা দেন তিনি। এ প্রসঙ্গে এও উল্লেখ্য যে, পশ্চিম মেদিনীপুর জেলা থেকে দ্বিতীয় যিনি Police Medal for Meritorious Service পুরস্কার পাচ্ছেন তিনিও খড়্গপুরের সালুয়া-তে পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রেই কর্মরত। সালুয়ার ইএফআর( Eastern Frontier Rifels) বাহিনীতে কর্মরত এই জওয়ানের (Unpaid Lance Naik) নাম হল, শ্রী শ্যাম কুমার থাপা।

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

5 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago