Election

Election Notification: জারি হয়ে গেল বিজ্ঞপ্তি! মেদিনীপুর খড়্গপুর সহ সব পৌরসভায় নির্বাচন ২৭ ফেব্রুয়ারি, বিকেল ৫ টা অবধি ভোটগ্রহণ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ৩ ফেব্রুয়ারি: জারি হয়ে গেল রাজ্যের ১০৮ টি পৌরসভায় নির্বাচনের বিজ্ঞপ্তি। বৃহস্পতিবার সকালেই বিজ্ঞপ্তি জারি করল রাজ্য নির্বাচন কমিশন। সকাল ৭ টা থেকে বিকেল ৫ টা অবধি নির্বাচন হবে এবার। তেমনটাই জানিয়েছে কমিশন। আজ থেকেই মনোনয়ন পত্র জমা দেওয়া যাবে। ৯ ফেব্রুয়ারির মধ্যে মনোনয়ন জমার নির্দেশ। ১২ ফেব্রুয়ারি মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল কমিশন।

বিজ্ঞপ্তি জারি:

প্রসঙ্গত, গতকালই সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছিল নির্বাচন কমিশন। সেখানেই আজ নির্বাচনী বিজ্ঞপ্তি প্রকাশের বিষয়ে ইঙ্গিত দেওয়া হয়েছিল। পশ্চিম মেদিনীপুর জেলার ৭ টি পৌরসভাতেও আগামী ২৭ ফেব্রুয়ারি নির্বাচন। মেদিনীপুর, খড়্গপুর, ঘাটাল, ক্ষীরপাই, খড়ার, রামজীবনপুর ও চন্দ্রকোনা-তে নির্বাচন হবে‌। মনে করা হচ্ছে, অতিমারি পরিস্থিতির কথা মাথায় রেখে বিকেল ৫ টাতেই ভোটগ্রহণ শেষ করা হবে।

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago