Police Administration

SP Transfer: পশ্চিম মেদিনীপুরের এসপি হচ্ছেন পলাশচন্দ্র ঢালি, পূর্ব মেদিনীপুর নিয়ে জল্পনা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৮ নভেম্বর: SIR আবহের মাঝেই রাজ্যের প্রায় ১০টি জেলার পুলিশ সুপার-সহ একাধিক পুলিশকর্তাকে বদলির নির্দেশ। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় এই বদলির নির্দেশিকা জারি করা হয়েছে। ঝাড়গ্রাম জেলার এসপি অরিজিৎ সিনহাকে পাঠানো হয়েছে মেদিনীপুর রেঞ্জের ডিআইজি করে। ঝাড়গ্রামের এসপি হচ্ছেন মানব সিংলা। পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ধৃতিমান সরকারকে বদলি করা হয়েছে রাজ্য গোয়েন্দা বিভাগ (আইবি)-এর স্পেশাল সুপারিন্টেনডেন্ট (এসএস)-করে। পশ্চিম মেদিনীপুর জেলার নতুন এসপি হচ্ছেন পলাশচন্দ্র ঢালি। তিনি বারুইপুর পুলিশ জেলার এসপি ছিলেন। পশ্চিম মেদিনীপুরের নতুন অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) হচ্ছেন সৌতম ব্যানার্জী। তিনি বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) ছিলেন। সুতরাং, বারুইপুর থেকেই এসপি এবং অ্যাডিশনাল এসপি দু’জনই আসছেন পশ্চিম মেদিনীপুরে।

পলাশচন্দ্র ঢালি:

সৌতম ব্যানার্জী:

অন্যদিকে, পশ্চিম মেদিনীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) পিনাকী দত্তকে পাঠানো হচ্ছে বারুইপুরের অতিরিক্ত পুলিশ সুপার (জোনাল) করে। এছাড়াও, পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য্য বাঁকুড়া জেলার পুলিশ সুপার হিসাবে বদলি হয়েছেন। বাঁকুড়ার পুলিশ সুপার বৈভব তিওয়ারি পুরুলিয়ার এসপি হিসেবে বদলি হয়েছেন। পূর্ব মেদিনীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) হচ্ছেন মিতুন কুমার দে। ডায়মন্ডহারবারের অতিরিক্ত পুলিশ সুপার (জোনাল) থাকাকালীন তাঁর কিছু সাহসী মন্তব্যের জন্য সমাজমাধ্যমে বেশ জনপ্রিয় হয়েছিলেন তিনি। অন্যদিকে, পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার পদে এখনও কারুর নাম ঘোষণা না করায়, বিভিন্ন মহলেই একাধিক গুঞ্জন সৃষ্টি হয়েছে।

ধৃতিমান সরকার:

বিজ্ঞাপন (Advertisement):
News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

15 hours ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

2 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

3 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

2 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

2 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago