Police Administration

Midnapore: চার জন ওসি সহ ৪১ জন সাব ইন্সপেক্টরের বদলি! বিধানসভার প্রাক্কালে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশে বড়সড় রদবদল

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ জানুয়ারি: সামনেই বিধানসভা নির্বাচন। তার প্রাক্কালেই পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশে বড়সড় রদবদল। শুক্রবার (৯ জানুয়ারি) ৪১ জন সাব-ইন্সপেক্টর (এসআই) পদমর্যাদার অফিসারের বদলির নির্দেশিকা জারি করেছেন জেলার নবনিযুক্ত পুলিশ সুপার (এসপি) পলাশচন্দ্র ঢালি। এই নির্দেশিকায় জানানো হয়েছে, কেশপুর, আনন্দপুর, গুড়গুড়িপাল ও মেদিনীপুর মহিলা থানার ওসি বদলি হচ্ছেন।

পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ কার্যালয়:

বিজ্ঞাপন (Advertisement):

নির্দেশিকা অনুযায়ী, গুড়গুড়িপাল থানার নতুন ওসি হচ্ছেন ভাস্কর দেবনাথ। তিনি খড়্গপুর গ্রামীণ থানায় কর্মরত ছিলেন। কেশপুর থানার নতুন ওসি হচ্ছেন সুদীপকুমার কর। তিনিও খড়গপুর গ্রামীণ থানায় ছিলেন। আনন্দপুর থানার ওসি হচ্ছেন গোবর্ধন সাহু। তিনি খড়্গপুর টাউন থানায় কর্মরত ছিলেন। অন্যদিকে, আনন্দপুর থানার ওসি ছিলেন প্রদীপ সিংহ। খড়গপুর গ্রামীণ থানায় বদলি করা হয়েছে। মনোরঞ্জন শীট গুড়গুড়িপাল থানার ওসি ছিলেন। তাঁকেও খড়গপুর গ্রামীণ থানায় বদলি করা হয়ছে। লেডি এসআই (LSI) সায়ন্তনী মন্ডল চ্যাটার্জী মেদিনীপুর মহিলা থানার (AWPS) ওসি ছিলেন। খড়গপুর মহিলা থানায় বদলি করা হয়েছে। এলএসআই (LSI) সম্পূর্ণা দাসকে ঘাটাল থানা থেকে বদলি করে মেদিনীপুর মহিলা থানার ওসি (OC) করা হয়েছে। এছাড়াও, এসআই জাহাঙ্গীর আলম খড়গপুর টাউন থেকে বদলি হয়ে চন্দ্রকোনা থানার অন্তর্গত ক্ষীরপাই ফাঁড়ির ইনচার্জ পদে নিযুক্ত হয়েছেন। এসআই প্রশান্ত কুমার শতপাথী ক্ষীরপাই ফাঁড়ি থেকে বদলি হয়ে যাচ্ছেন শালবনী থানা।

LSI শেলি অধিকারী নারায়ণগড় থেকে ঘাটাল থানা। LSI আজিজা খাতুন খড়গপুর মহিলা থানা থেকে নারায়ণগড় থানা। SI গৌতম মন্ডল লাইন ওআর (Line OR) থেকে আনন্দপুর থানা। তুষার কান্তি ঘোষ কেশিয়াড়ী থেকে চন্দ্রকোনা রোড ফাঁড়ি (গড়বেতা থানার অধীন)। সহদেব মন্ডল কেশপুর থেকে দাসপুর থানা। সমীর কুমার সর্দার খড়গপুর টাউন থেকে দাসপুর থানা। তপনকুমার মন্ডল চন্দ্রকোনা রোড ফাঁড়ি থেকে ডেবরা থানা। কৃষ্ণপদ কিস্কু দাসপুর থেকে খড়গপুর টাউন থানা। প্রভাত চৌধুরী কেশপুর থেকে ডেবরা থানা। সুখেন্দু রায় লাইন ওআর থেকে ডেবরা থানা। মহম্মদ খাইরুল বারী খান গোয়ালতোড় থেকে ডেবরা থানা। ফিরোজউদ্দিন সেখ সবং থেকে গড়বেতা থানা। দেবতোষ মাজি ডেবরা থেকে গোয়ালতোড় থানা। পরিমল কুম্ভকার মোহনপুর থেকে গোয়ালতোড় থানা। সাগর শীট কেশিয়াড়ী থেকে গুড়গুড়িপাল থানা। সেখ জোবেদ লাইন ওআর থেকে গুড়গুড়িপাল থানা। শফিক আলম খড়গপুর লোকাল থেকে কেশিয়াড়ি থানা। অনুপকুমার দাস শালবনী থেকে কেশিয়াড়ী থানা। দিলীপ কুমার মাইতি কেশপুর থেকে কেশিয়াড়ী থানা। সুদর্শন জানা দাসপুর থেকে কেশপুর থানা। ইনজামামুল হাসান ডেবরা থেকে কেশপুর থানা। মুক্তিপদ মন্ডল ডেবরা থেকে কেশপুর থানা। অমরেশ বিশ্বাস ঘাটাল থানা থেকে খড়গপুর লোকাল থানা। বিকাশ মাহাতো খড়গপুর টাউন থেকে খড়গপুর লোকাল থানা। সুমন বিশ্বাস মেদিনীপুর ডিআইবি থেকে খড়গপুর লোকাল থানা। অভিজিৎ ঘোষ কোতোয়ালী থেকে খড়গপুর লোকাল থানা। সনৎ কুমার ভুঁইয়া খড়গপুর লোকাল থেকে খড়গপুর টাউন থানা। অশোক কুমার ঘোষ ডেবরা থেকে খড়গপুর টাউন থানা। রাজীব কুমার বেরা শালবনী থেকে খড়গপুর টাউন থানা। সৌমেন ঘোষ কেশপুর থেকে খড়গপুর টাউন থানা। বাসুদেব কর্মকার গুড়গুড়িপাল থেকে খড়গপুর লোকাল থানা। উৎপলকুমার বন্দ্যোপাধ্যায় কোতোয়ালী থানা থেকে খড়গপুর লোকাল থানা। সাহেব প্রামাণিক গুড়গুড়িপাল থেকে খড়গপুর টাউন থানা। মাগারাম চট্টোপাধ্যায় গোয়ালতোড় থানা থেকে খড়গপুর টাউন থানা।দীপক নস্কর কেশপুর থানা থেকে খড়গপুর টাউন থানা। নরেন্দ্রনাথ সাধু শালবনী থেকে খড়গপুর টাউন থানা। প্রমোদ কুমার বেরা ডেবরা থেকে কোতোয়ালী থানা। কৌশিক ঘোষ খড়গপুর গ্রামীণ থেকে সবং থানা। সুমিত কুমার মাইতি লাইন ওআর থেকে সবং থানা।নরেন্দ্র কুমার সিংহ খড়গপুর টাউন থেকে শালবনী থানায় বদলি হয়েছেন। আগামী ১৫ জানুয়ারির মধ্যেই বদলি হওয়া সমস্ত অফিসারকে তাদের বর্তমান দায়িত্ব বুঝিয়ে দিয়ে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে বলে জানানো হয়েছে। গত ২৭ নভেম্বর এসপি হিসেবে দায়িত্ব নেওয়ার পর বড়সড় এই রদবদল কি তাৎপর্যপূর্ণ? মানতে নারাজ পুলিশ সুপার পলাশচন্দ্র ঢালি। বিষয়টি রুটনি বদলি বলেই জানিয়েছেন তিনি।

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

16 hours ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

2 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

3 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

2 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

2 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago